ভারতের জার্সিতে ফের মাঠে নামবেন রোহিত-কোহলি, কবে কোথায় ম্যাচ জানাল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিরাট কোহলি ও রোহিত শর্মা আপাতত একটি  ফরম্যাট খেলেন। তাঁদের ২২ গজের ময়দানে দেখার জন্য মরিয়া হয়ে থাকে ক্রিকেট প্রেমীরারা। তাঁদের জন্য এবার বড় সুখবর দিল বিসিসিআই । কারণ দীর্ঘ সময় পর আবারও  ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে রোহিত-কোহলিকে। বিশ্বকাপের মাঝেই এই সংবাদ দিল বিসিসিআই। 

চলতি বছরে জুনে আফগানিস্তানের ক্রিকেট দল আসছে ভারত সফরে আসছে । তারা ভারতের মাটিতে  একটি টেস্ট ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে। সেই ম্যাচে ময়দানে দেখা যাবে  রোহিত, কোহলিকে।  ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত নিউ চণ্ডীগড়ের পিসিএ স্টেডিয়ামে  হবে  খেলা। পরবর্তী ম্যাচগুলি  ১৭ এবং ২০ জুন লখনউয়ের বিআরএসএবিভি একানা ক্রিকেট স্টেডিয়াম এবং চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরাট কোহলি ও রোহিত শর্মার পাশাপাশি দীর্ঘ সময়পর  দেশের জার্সিতে ফিরবেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। অর্থাৎ দেশের জার্সিতে  তিন তারকার প্রত্যাবর্তন হতে চলেছে।   

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত জিততেই সঞ্জুকে শুভেচ্ছা পাকিস্তানি ভক্তদের

আইপিএল শেষ হওয়ার পরপরই এই সিরিজটি শুরু হবে। ২০২৪ সালের জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে শেষ মুখোমুখি হওয়ার পর ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের এটাই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হবে। আফগানিস্তান শেষবার ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিল, ২০১৮ সালের জুনে যখন তাদের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। সেই ম্যাচে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের কাছে ২৬২ রানে হেরেছিল আফগানিস্তান। এই ম্যাচে খেলবেন রোহিত-কোহলি। এই খবর জানার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন পর্যন্ত কেবল ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচেই খেলছেন তারকা দুই খেলোয়ার। ৫০ ওভারের ফর্ম্যাটে, ভারত এবং আফগানিস্তান চারবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত তিনটি ম্যাচে জিতেছে, অন্যটি ২০১৮ সালের এশিয়া কাপে টাই হয়েছিল।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা