পাঁচ মাসে তিন দেশের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ভারত, ইডেনে ম্য়াচ জানুয়ারিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের পর বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ভারতে খেলতে আসছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন দেশ খেলতে ভারতের মাটিতে। এবার সেই ম্যাচগুলির সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। সূচি অনুযায়ী, পরের বছরে জানুয়ারিতে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচ খেলবে রোহিত শর্মারা।

বিসিসিআইয়ের ঘোষিত সূচি অনুয়ায়ী, ভারতে প্রথমে খেলতে আসবে বাংলাদেশ। টাইগারদের বিরুদ্ধে রোহিত শর্মারা খেলবে দুটি টেস্ট ম্যাচ ও ৩টি টি ২০ সিরিজ। ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে এই দুটি সিরিজ খেলবে ভারত। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর চেন্নাইতে হবে প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পরের টেস্ট হবে কানপুরে। পাশাপাশি ৬ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচ হবে ধর্মশালায়, দ্বিতীয় টি ২০ হবে ৯ অক্টোবর দিল্লিতে। এরপরে ১২ অক্টোবর হায়দরাবাদে হবে তৃতীয় টেস্ট।

এরপর অক্টোবরে ভারতে আসবে নিউজিল্যান্ড দল। কিউয়িদের বিরুদ্ধে রোহিতরা তিনটি টেস্ট খেলবে। ১৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই টেস্ট সিরিজ। ১৬ থেকে ২০ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে। এরপর ২৪ থেকে ২৮ অক্টোবর পুনেতে কিউয়িরা খেলবে দ্বিতীয় টেস্ট।

এরপর পরের বছর জানুয়ারি ইংল্যান্ড দল ভারতে খেলতে আসবে। এই সময় ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ হবে। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে রোহিত শর্মারা। টি ২০ ও ওয়ান ডে সিরিজ দুটি ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ২২ জানুয়ারি প্রথম টি ২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ২৫ জানুয়ারি কলকাতায় দ্বিতীয় টি ২০ ম্যাচ, ২৮ জানুয়ারি তৃতীয় টি ২০ ম্যাচ ও ৩১ জানুয়ারি চতুর্থ টি ২০ ম্যাচ ও ২ ফেব্রুয়ারি পঞ্চম টি ২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড। পাশাপাশি ৬ ফেব্রুয়ারি নাগপুর, ৯ ফেব্রুয়ারি কটক, ১২ ফেব্রুয়ারি আমেদাবাদে ওয়ানডে ম্যাচ খেলবে জশ বাটলাররা।

সুদীপ-কাকলিদের সঙ্গে এক পংক্তিতে বসতে আপত্তি, সর্বদল বৈঠক বয়কট বিরোধীদের

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেন জয় ব্যাডমিন্টন তারকার

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক