U19 Asia Cup 2023: ভারতকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছল বাংলাদেশ। আর টাইগারদের ওই জয়ের প্রধান কাণ্ডারী আরিফুল ইসলাম ও আহরার আমিন। দুজনের ১৩৮ রানের জুটি আটবারের চ্যাম্পিয়ন ভারতকে ছিটকে দিয়েছে।

শুক্রবার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান। আর ব্যাট করতে নেমেই মাত্র ২ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আদর্শ সিংহ। সেই ধাক্কা সামলানোর আগেই মারুফ মৃধার বলে মাত্র এক রান করে আউট হয়ে যান আর্শিন কুলকার্নি। অধিনায়ক উদয় শাহারানকে রানের খাতাই খুলতে দেননি মারুফ। পর পর তিন উইকেট হারিয়ে বিপদে পড়া টিম ইন্ডিয়াকে টেনে তোলার চেষ্টা করেন প্রিয়াংশু মলিয়া ও শচিন দাস। কিন্তু ওই জুটিকে বেশিদূর এগোতে দেননি ডানহাতি পেসার রোহানাত দৌল্লা বর্ষণ। ১৬ তম ওভারে জোড়া আঘাতে মলিয়াকে ১৯ রানে ও অ্যারাভেলি আভিনিশকে ০ রানে ফেরান ডানহাতি পেসার বর্ষণ। শেষের দিকে মুশের ও মুরুগান অভিষেক সপ্তম উইকেটে জুটি বেঁধে দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচান। দুজনের ৮৪ রানের জুটিতে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় ভারত। অর্ধশতরানের পরেই ফেরেন মুশের। খানিকবাদে মুরুগানকে ফিরিয়ে টিম ইন্ডিয়াকে জোর ধাক্কা দেন মারুফ। শেষ পর্যন্ত ১৮৮ রানে গুটিয়ে যায় ভারত।

জয়ের জন্য খুব একটা বড় লক্ষ্য ছিল না টাইগারদের। কিন্তু সেই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রাজ লিম্বানির বলে শূন্য রানে বোল্ড হন ওপেনার জিসান আলম। ১৯ বলে ১৩ করে নামান তিওয়ারির শিকার হন চৌধুরী. রিজওয়ান। প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি ২২ বলে ৭ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। এর পরেই পরিত্রাতা হয়ে আর্বিভূত হন আরিফুল ইসলাম ও আহরার আমিন। দুজনে দেখেশুনে খেলতে থাকেন। চতুর্থ উইকেটে দুজনে জুটি বেঁধে ১৩৮ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাত থেকে কেড়ে নেন। আরিফুলকে (৯৪) ফিরিয়ে জুটি ভাঙেন রাজ লিম্বানি। তার পরে দ্রুত দুই উইকেট হারায় টাইগাররা। শেষ পর্যন্ত ৪৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের