রোহিত-জাদেজার শতরানের সুবাদে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজকোট: অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার জোড়া শতরানের সুবাদে তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। দিনের শেষে ভারতের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান। ১১০ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর সঙ্গে রয়েছেন নৈশপ্রহরী হয়ে নামা কুলদীপ যাদব (১)। ইংল্যান্ডের পক্ষে মার্ক উড ৬৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।

বৃহস্পতিবার রাজকোটে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই আক্রমণের পথে হাঁটেন ওপেনার যশস্বী জয়সোয়াল। কিন্তু বেশিক্ষণ টিঁকতে পারেননি। মার্ক উডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ১০ রানে আউট হয়ে ফেরেন যশস্বী। আগের টেস্টে দ্বিশতরানকারী ব্যাটার তাড়াতাড়ি আউট হওয়ায় বিপাকে পড়ে যায় ভারত। শুভমন গিলকেও শূন্য রানে ফিরিয়ে দেন উড। রজত পাতিদারও বড় রান পাননি। ৫ রানের মাথায় টম হার্টলির বলে আউট হন তিনি। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

এর পরেই ইংল্যান্ডের বোলারদের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ান রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। চেনা ঘরের মাঠে স্বাভাবিক ছন্দে খেলতে থাকেন জাদেজা। মধ্যাহ্নভোজের বিরতির সময়ে ভারতের রান দাঁড়ায় তিন উইকেটে ৯৩।  ৭১ বলেই টেস্টে নিজের ১৭তম অর্ধশতরান তুলে নেন ভারত অধিনায়ক।  মধ্যাহ্নভোজের বিরতির পরে ব্যাট করতে নেমে হাত খুলে খেলতে শুরু করেন দুজনে। ১৫৭ বলে নিজের শতরানে পৌঁছন টিম ইন্ডিয়ার সেনাপতি। তাঁর শতরানের ইনিংস সাজানো ছিল ১১টি চার ও দুটি ছক্কায়। চতুর্থ উইকেটে জুটি বেঁধে ২০৪ রান সংগ্রহ করে দলকে খানিকটা শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন দুজনে। শেষ পর্যন্ত রোহিতকে (১৩১) ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন মার্ক উড। ভারত অধিনায়ক সাজঘরে ফেরার পরেই সরফরাজ খানকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যান জাদেজা। অনায়াসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় শতরান তুলে নেন। ক্রিজের অন্যপ্রান্তে  একদিনের ম্যাচের মতোই চালিয়ে খেলতে থাকেন সরফরাজ। মাত্র ৪৮ বলেই নিজের প্রথম টেস্ট অর্ধশতরান করেন। তবে দিনের শেষ লগ্নে জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তরুণ ব্যাটার।

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত