আগুন ঝরিয়ে ৫ উইকেট বুমরার, ৪৬৫ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি: অসংখ্য ক্যাচ ফস্কানোর খেসারত দিল টিম ইন্ডিয়া। লিডসে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে অল্প রানে বেঁধে রাখার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল শুভমন গিলদের। অলি পোপ আর হ্যারি ব্রুকের অসাধারণ ব্যাটিংয়ের দৌলতে প্রথম ইনিংসে ৪৬৫ রান তুলল স্বাগতিকরা। শেষের দিকে নেমে দুরন্ত ইনিংস খেলেছেন ক্রিস ওকসও (৩৮)। ভারতের হয়ে যশপ্রীত বুমরা পাঁচটি, প্রসিদ্ধ কৃষ্ণা তিনটি ও মোহাম্মদ সিরাজ দুটি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংস মাত্র ৬ রানে এগিয়ে রয়েছেন গিলরা।

রবিবার (২২ জুন) তিন উইকেটে ২০৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। অলি পোপ ও হ্যারি ব্রুক ঠান্ডা মাথায় খেলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। কিন্তু লাভ হয়নি। শুরুতেই ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণ। ফিরিয়ে দেন অলি পোপকে  (১০৬)। অকারণ খোঁচা দিয়ে উইকেটরক্ষক ঋষভ পন্থের তালুবন্দি হন। পঞ্চম উইকেটে অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যান ব্রুক। দুজনে ৫১ রান যোগ করেন। মোহাম্মদ সিরাজের বলে খোঁচা দিয়ে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইংরেজ অধিনায়ক (২০)। এর পর হ্যারি ও জেমি স্মিথ ভারতের বোলারদের আক্রমণ সামলে দলকে তিনশো রানের গণ্ডি পার করিয়ে দেন।

মাঝে শার্দূলের ফুলটস বল মিস্ করেন স্মিথ। আম্পায়ার আউট দিতেই রিভিউ নেন ইংরেজ ব্যাটার। দেখা যায় বল লেগস্টাম্পের বাইরে যাচ্ছে। এগিয়ে এসে খেলার কারণে এ যাত্রা বেঁচে যান স্মিথ। জাদেজার বলে ব্রুকের ক্যাচ ফেলে দেন পন্থ। রিপ্লে-তে দেখা গেল বল তাঁর ব্যাটে লেগেছিল। ক্রিজ়‌ে রয়েছেন ব্রুক ৫৭ এবং স্মিথ ২৭ রানে।মধ্যাহ্নভোজের বিরতির পর স্মিথকে (৪০) ফিরিয়ে ৭৩ রানের পার্টনারশিপ ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণা। লে পুল করে ছয় হাঁকানোর চেষ্টা করেছিলেন স্মিথ। বাউন্ডারির ধারে জাদেজা ক্যাচ ধরলেও ভারসাম্য রাখতে পারেননি। বল ছুড়ে দেন সুদর্শনের হাতে। দুই ক্রিকেটারের মিলিত প্রয়াসে ফিরে গেলেন ইংরেজ উইকেটরক্ষক। ক্রিজের একপ্রান্ত আগলে একা কুম্ভ হয়ে লড়াই চালানো হ্যারি ব্রুকের সহজ ক্যাচ ফেলে দেন যশস্বী। তখন ৮২ রানে ব্যাট করছিলেন ব্রুক। তবে একাধিকবার জীবন পেলেও শতরান পূর্ণ করতে পারেননি ইংরেজ ব্যাটার। প্রসিদ্ধের বলে পুল করতে গিয়ে লং লেগে শার্দূলের হাতে বন্দি হন। শতরান থেকে এক ধাপ দূরে থামতে হয়।

এর পর অষ্টম উইকেটে ক্রিস ওকস ও ব্রাইডন কার্স জুটি বেঁধে দলকে ৪০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ভারতের বোলারদের ক্লাব পর্যায়ে নামিয়ে এনে সাবলীলভাবে খেলে রান মেশিন সচল রাখেন। এক সময়ে মনে হচ্ছিল, দুজনেই হয়তো ভারতের প্রথম ইনিংসের রান ডিঙিয়ে দলকে লিডের দিকে নিয়ে যাবেন। তবে তা হয়নি। সাড়ে চারশো রানের গণ্ডি পার হওয়ার পরে সিরাজের বলে ফিরে যান কার্স। তিনি করেন ২৩ বলে ২২ রান। কার্স ফেরার খানিকবাদে ফিরে যান ওকস-ও। যশপ্রীত বুমরার বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। জস টঙকে (১১) ফিরিয়ে ইংরেজদের ইনিংস গুটিয়ে দেন বুমরা।

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে