নিউজিল্যান্ডকে ৪৮ রানে হারিয়ে প্রথম ম্যাচে জয়ী সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় বোলাররাও দেখালেন তাণ্ডব। পাঁচ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড হারল ভারতের কাছে। ভারতীয় বোলারদের দাপটে মাথা তুলতেই পারলেন না কিউই ব্যাটাররা। ৪৮ রানে হারল নিউজিল্যান্ড। ১-০ তে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। 

শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতের বোলাররা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে শূন্য আউট করেন অর্শদীপ সিংহ। শূন্য রানে প্রথম উইকেট হারায় নিউ জিল্যান্ড। তারপরেই উইকেট নেন হার্দিক। ১ রান করে হার্দিকের বলে আউট হন রাচিন রবীন্দ্র। ১ রানে দুটি উইকেট হারায় কিউইরা। লড়াই করার চেষ্টা করেছিলেন ফিলিপ । ২৯ বলে করেন অর্ধশতরান। তারপর ৪০ বলে ৭৮ রান করে অক্ষরের বলে আউট হন ফিলিপ্স। বরুণের বলে ৩৯ রান করে আউট হন চাপম্যান। 

টস ভাগ্য সঙ্গ দেয়নি ভারতের। প্রথমে ব্যাট করতে নেমে   ২২ গজের ময়দানে তাণ্ডব দেখালেন ভারতের তরুণ ব্যাটসম্যান  অভিষেক শর্মা। এদিন ঝড়ো ব্যাটিং চালান অভিষেক।  নজর ছিল অধিনায়ক সূর্য কুমারের দিকেও। অভিষেকের মত দুরন্ত গতিতে রান তুলতে না পারলেও আগের থেকে কিছুটা ভালো খেলেছেন  ভারতের টি টোয়েন্টি অধিনায়ক। নাগপুরে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত। ৭ উইকেট কারিয়ে ভারত তুলেছে ২৩৮ রান।  

শুভমন গিল না থাকায় ওপেন করার সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে তিনি এই সুযোগকে কাজে লাগাতে পারলেন না। মাত্র ১০ রান করে আউট হয়ে যান তিনি। ২০২৩ সালের পর আবার ভারতীয় দলে ফিরে পর চার মেরে শুরুটা ভালো করলেও ঈশান কিশনও ব্যর্থ হন। আউট হন মাত্র ৮ রান করে। ৩২ রান করে ফিরেন সূর্যকুমার যাদব।  তবে এদিন ২২ বলে অর্ধশতরান করেন অভিষেক শর্মা।  শতরানের সুযোগ হাতছাড়া হয়েছে অভিষেকের। ৩৫ বলে ৮৪ রান  করেছেন তিনি।  ইনিংসে পাঁচটি চার ও আটটি ছক্কা মেরেছেন। ৯ রানে আউট হন শিবম দুবে। ১৬ বলে ২৫  রান করে আউট হন হার্দিক। 

নাগপুরে মারমুখী মেজাজে ছিলেন অভিষেক শর্মা। তিনি নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক টি-টোয়েন্টি ওপেনার। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাঁহাতি এই ব্যাটসম্যানের স্থান ১ নম্বরে। টি-টোয়েন্টিতে অভিষেকের ৬০ শতাংশেরও বেশি ছক্কা পাওয়ারপ্লে থেকে এসেছে। আসলে, পরিসংখ্যান অন্য কোনও ব্যাটসম্যানের নেই। অভিষেক এই সময়ের মধ্যে ৪৯টি ছক্কা মেরে গড়েছেন বিশ্বরেকর্ড এবং তার পরের সেরা হলেন পাকিস্তানের সাহেবজাদা ফারহান, ২৮টি ছক্কা মেরেছেন।

হার-জিত নিয়ে নাগপুর স্টেডিয়ামের পরিসংখ্যান… 

এই নাগপুর স্টেডিয়ামে  এখন পর্যন্ত এখানে মোট ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। এই মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ২০০৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। শেষ ম্যাচটি ২০২২ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল, যেখানে ভারত ৬ উইকেটে জিতেছিল। টিম ইন্ডিয়া এই মাঠে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে তিনটিতে জিতেছে  এবং দুটিতে হেরেছে।  নিউজিল্যান্ড  এই মাঠে একটি ম্যাচ খেলে জিতেছে। ২০১৬ সালে এই মাঠে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে একটি ম্যাচ খেলা হয়েছিল। এই ম্যাচে কিউইরা ভারতকে ৪৭ রানে পরাজিত করেছিল। 

ভারতের দল

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, হার্দিক  পাণ্ডে, শিবম দুবে, রিংকু সিং, ইশান কিশান, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রভার সিং, অরদীপ সিং

নিউজিল্যান্ডের দল 

টিম রবিনসন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ইশ সোধি, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ক্রিসুল জ্যাকবস, ক্রিসমাস। 

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ