৩৬ বছর বাদে ভারতের মাটিতে ইতিহাস গড়ল কিউইরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেঙ্গালুরুতে ভারতের  বিরুদ্ধে টেস্ট সিরিজে ঐতিহাসিক জয়  নিউজিল্যান্ডের। চিন্নাস্বামীতে ৮ উইকেটে টেস্ট জিতে নিল কিউয়িরা।  আর তাতেই টেস্ট সিরিজে ১-০-এ এগিয়ে গেল নিউজিল্যান্ড। এই জয়ের সঙ্গে নিউজিল্যান্ড ভারতের মাটিতে ৩৬ বছরের হারের খরা কাটাল।

বলা বাহুল্য,  বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে গিয়েছিল প্রথম ইনিংসেই। মাত্র ৪৬ রানে অল-আউট হয়ে যায় ভারত। এই অবস্থায় দ্বিতীয় ইনিংসে অদ্যম লড়াই করে ঋষভ পন্থ ৯৯ এবং সরফরাজ খান ১৫০ রান করে। তবে বাকিরা তেমন বড় রান করতে পারেননি। তাতেই ভারত শেষ দিনে  মাত্র ১০৬ রানের লিড নিয়ে ম্যাচ শেষ করে। সেইজন্য  ১০৭ রানের টার্গেট চেজ করতে নেমে কিউইরা বুমরার স্পেলে কিছুটা ধসে গেলেও রচিন রবীন্দ্র এবং উইল ইয়ংয়ের ব্যাটে জয়ে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়নি।  ইয়ং (৪৮) ও রাচীন রবীন্দ্র (৩৯) অপরাজিত থেকে কিউয়িদের জিতিয়ে দেন। 

উল্লেখ্য, নিউজিল্যান্ড শেষবার ভারতকে হারিয়েছিল ১৯৮৮-এ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে । সেই জয়ের পর কিউইরা ভারতের মাটিতে ১০ টা টেস্ট ম্যাচ হারে। বলা বাহুল্য, ক্রিকেটের লম্বা ইতিহাসে ভারতের মাটিতে এসে এ নিয়ে মাত্র তিনবার টেস্ট জিতল কিউয়িরা। প্রথমবার জিতেছিল ১৯৬৯ সালে। পরের বার টেস্ট জেতে ১৯৮৮ সালে। আর এই ২০২৪-এ এসে জয়ের মুখ দেখল নিউজিল্যান্ড।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক