বেঙ্গালুরু টেস্টে ভারতীয় দলে ব্যাপক রদবদল, প্রথম একাদশ থেকে বাদ এই দুই খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত বনাম নিউজিল্যান্ডের(India Vs New Zealand Test series) ৩ টেস্ট ম্যাচ সিরিজের প্রথম খেলা(1st Test Match) আজ ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে(Bengaluru Chinnaswamy Stadium) হতে চলেছে। কিউইসদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট বাহিনী। ফলে জেতার লক্ষ্যে এগোতে টিমে বেশ কিছু রদবদল করা হয়েছে। প্রথম একাদশ(India Team First 11 Player) থেকে বাদ পড়েছেন কিছু জনপ্রিয় তারকা খেলোয়াড়, আবার একইভাবে দলে সুযোগ দেওয়া হয়েছে কিছু প্রভিতাবান প্লেয়ারদের। চলুন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের নবনির্মিত টিমের অবস্থান ঠিক কেমন।

আরও পড়ুনঃ টি-সিরিজ মালকিন দিব্যাকে ‘পাগল’ সম্বোধন করণের, পালটা আলিয়াকে খোঁচা অভিনেত্রীর

প্রথমেই আসা যাক শুভমন গিলের(Subhman Gill) কথায়। চোট পাওয়ায় তিনি এই ম্যাচে খেলতে পারছেন না। তাঁর জায়গায় আনা হয়েছে সরফরাজ খানকে। একইভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ স্পিন ফ্রেন্ডলী হওয়ার কারণে দলে সুযোগ পাননি আকাশ দীপ। তাঁর বদলে কুলদীপ যাদবকে দলের তৃতীয় স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুই খেলোয়াড়ই এর আগে বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে খেলেছেন। দুজনকে বাদ দিলে টিমে আর বাকি সবাই একই অবস্থানে রয়েছেন।

সেদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এদিনের খেলা সম্ভব হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ব্ল্যাক ক্যাপস টিম এখনও পর্যন্ত ভারতের মাটিতে কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জিততে পারেনি। এটি হতে চলেছে দুই দলের মধ্যে ১৩ তম টেস্ট সিরিজ। এবারেও ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন ‘হিটম্যান’ রোহিত শর্মা। অন্যদিকে ব্ল্যাক টিমকে নেতৃত্ব দেবেন নয়া টেস্ট ক্যাপ্টেন টম ল্যাথাম।

আরও পড়ুনঃ জমির সার কিনতে গিয়ে ঘুরল ভাগ্যের চাকা, রাতারাতি কোটিপতি আউশ গ্রামের বামাচরণ

ভারতীয় দলের প্রথম একাদশ প্লেয়ার হিসেবে থাকছেন ১)রোহিত শর্মা (অধিনায়ক) ২)বিরাট কোহলি ৩)যশস্বী জয়সয়াল ৪)ঋষভ পন্থ ৫) সরফরাজ খান ৬)রবীন্দ্র জাদেজা ৭) রবিচন্দ্রন আশ্বিন ৮)কে এল রাহুল ৯) মহম্মদ সিরাজ ১০)জসপ্রীত বুমরাহ ১১)কুলদীপ যাদব। অন্যদিকে নিউজিল্যান্ড টিমের প্রথম একাদশে থাকছেন ১)টম ল্যাথাম (অধিনায়ক) ২)ডেভন কনওয়ে ৩)উইল ইয়ং ৪) র‍্যাচিন রবীন্দ্র ৫)ডারিল মিচেল ৬)টম ব্লান্ডেল ৭)গ্লেন ফিলিপস্ ৮)ম্যাট হেনরি ৯)টিম সাউদি ১০)আজাজ প্যাটেল ১১) উইলিয়াম ও-রকে।

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন’, আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত নার্স

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার