‘ত্রাতা’ হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রোটিয়াদের ১৭৬ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: চোট সারিয়ে দলে ফেরা শুভমন গিল মাত্র চার রান করে ফিরেছিলেন। অধিনায়ক সূর্যকুমার যাদব-সহ প্রথম ও মাঝারি সারির ব্যাটাররাও ব্যর্থ হয়েছিলেন। ঠিক তখনই দলের পরিত্রাতা হয়ে হাজির হলেন চোট সেরে দলে ফেরা হার্দিক পাণ্ড্য। তাঁর ঝোড়ো অর্ধশতরানের দৌলতেই (২৮ বলে  ৫৯) প্রথম টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বারাবাটি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। ভারতের প্রথম একাদশে রয়েছেন চোট থেকে সেরে ওঠা হার্দিক পাণ্ড্য ও শুভমন গিল। তবে দর্শকদের চোখ ছিল ভারতীয় দলের সহ অধিনায়কের দিকে। গত নভেম্বরে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমন। প্রচণ্ড যন্ত্রণার কারণে মাত্র তিন বল খেলে মাঠ ছাড়তে হয়েছিল। সেদিন করেছিলেন ৪ রান। বারাবটির ২২ গজে যাওয়ার সময় এদিন সাবলীল দেখিয়েছিল শুভমনকে। চেনা মেজাজে প্রথম বলেই লুঙ্গি এনডিগিকে চার মারেন। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে দ্বিতীয় বলেই আউট হয়ে যান। শটের টাইমিং ঠিক হল না। ক্যাচ চলে যায় মার্কো জানসেনের হাতে। মাত্র ২ বল খেলে ৪ রান করে সাজঘরের পথ ধরতে হয় টিম ইন্ডিয়ার সহ অধিনায়ককে।

তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি ভারত অধিনায়ক। এনগিডির দ্বিতীয় ওভারে ছক্কা, চার হাঁকানোর পরে মার্করামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সূর্য (১২)। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন অভিষেক ও তিলক ভার্মা। কিন্তু সপ্তম ওভারে সিপামলার বলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দেন টি টোয়েন্টির বিশ্বসেরা ক্রিকেটার অভিষেক (১৭)। ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয় টিম ইন্ডিয়া। চতুর্থ উইকেটে জুটি বেঁধে তিলক ভার্মা ও অক্ষর পটেল দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা চালান। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৭১। ১২তম ওভারে লুঙ্গি এনগিডির বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিলক (২৬)। এর পরে জুটি বেঁধে দলকে ১০০ রানে পৌঁছে দেন অক্ষর ও হার্দিক পাণ্ড্য। ১৪তম ওভারে সিমপালার বলে মারতে গিয়ে আউট হন অক্ষরও (২৩)।

চোট সারিয়ে দলে ফেরা হার্দিক পাল্টা আক্রমণের পথে হেঁটে প্রোটিয়া বোলারদের আত্মবিশ্বাসে চিড় ধরানোর চেষ্টা চালান। আনরিখে নোখিয়ের এক ওভারেই ১৭ রান নেন। হার্দিককে মারমুখী মেজাজে দেখে হাত খুলে মারার চেষ্টা চালান শিভম দুবে। তবে বেশিদূর এগোতে পারেননি। সাত বলে ১০ রান করে ডোনোভন ফেরেইরার বলে ফিরে যান। ১৯তম ওভারে সিপামলার বলে ছক্কা হাঁকিয়ে দলকে দেড়শো রানের গণ্ডি পার করান হার্দিক। শেষ ওভারে নোখিয়ের বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৫ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে টিম ইন্ডিয়া। হার্দিক ৯৫৯) এবং জিতেশ শর্মা (১০) রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।

গণেশ উৎসবে পদ্মশ্রী বীরেন কুমার বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির