Loading live market data...
Loading active stocks...
Connecting...

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুল্লানপুর: টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মুখোমুখি হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। টস জিতে চোখ বন্ধ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে যে দল খেলছিল সেই দল অপরিবর্তিত রয়েছে। কটকে রান না পেলেও প্রথম একাদশে রাখা হয়েছে শুভমন গিলকে।

গত মঙ্গলবার কটকের বারাবাটি স্টেডিয়ামে প্রথম ম্যাচে প্রোটিয়াদের দুরমুশ করে ১০১ রানে জয়ী হয়েছিল টিম ইন্ডিয়া। চোট সারিয়ে ৭৪ দিন বাদে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হার্দিক পাণ্ড্যর ঝোড়ো অর্ধশতরানের দৌলতেই (২৮ বলে  ৫৯) দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য দিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু যশপ্রীত বুমরাহ-আর্শদীপ সিংহদের আগুনে বোলিংয়ের মুখে মাত্র ৭৪ রানেই গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা।

প্রথম ম্যাচে বিশাল জয় হাসিল করে অনেকটাই উজ্জীবিত গৌতম গম্ভীরের শিষ্যরা। যদিও চোট সারিয়ে দলে ফেরা শুভমন গিল রান না পাওয়ায় খানিকটা চিন্তায় রয়েছে  টিম ম্যানেজমেন্ট। ফলে প্রথম একাদশে অন্য কাউকে সুযোগ দেওয়া হতে পারে বলে জল্পনা চলছিল। তবে টসের পর অধিনায়ক সূর্যকুমার যাদব যে একাদশ ঘোষণা করেছেন তাতেই স্পষ্ট টিম ম্যানেজমেন্ট গিলের উপরেই আস্থা রাখছে। পেসারদের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত মুল্লানপুরে প্রথমে বল করার সুবিধা বুমরাহরা তুলতে পারেন কিনা, তাই দেখার।

এক নজরে দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশঅভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত