এই মুহূর্তে

আগুন ধরালেন বুমরাহরা, কটকে আফ্রিকান সিংহদের বধ করে জয়ী সূর্যরা

নিজস্ব প্রতিনিধি: চোট সারিয়ে কটকে প্রত্যাবর্তন শুভমন গিল এবং হার্দিক পাণ্ড্যর। মাত্র ১২ ওভারে দক্ষিণ আফ্রিকাকে অল উইকেটে হারিয়ে ১০৪ রানে জিতে গেল ভারত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বারাবাটি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। ভারতের প্রথম একাদশে ছিলেন চোট থেকে সেরে ওঠা হার্দিক পাণ্ড্য ও শুভমন গিল।

কারণ গত নভেম্বরে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমন। প্রচণ্ড যন্ত্রণার কারণে মাত্র তিন বল খেলে মাঠ ছাড়তে হয়েছিল। সেদিন করেছিলেন ৪ রান। বারাবটির ২২ গজে যাওয়ার সময় এদিন সাবলীল দেখিয়েছিল শুভমনকে। চেনা মেজাজে প্রথম বলেই লুঙ্গি এনডিগিকে চার মারেন। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে দ্বিতীয় বলেই আউট হয়ে যান। শটের টাইমিং ঠিক হল না। ক্যাচ চলে যায় মার্কো জানসেনের হাতে।

মাত্র ২ বল খেলে ৪ রান করে সাজঘরের পথ ধরতে হয় টিম ইন্ডিয়ার সহ অধিনায়ককে। তবে টি টোয়েন্টির সহ-অধিনায়ক হতাশ করেছেন। কিন্তু নেতৃত্বের দৌড় থেকে ছিটকে গিয়েও ব্যাট হাতে মাঠে ঝড় তুলেছেন হার্দিক। ২৮ বলে ৫৯ রানে অপরাজিত থেকেছেন তিনি। আর তাঁর এই দুর্দান্ত ইনিংসের সুবাদেই এডেন মার্করামের দলের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গায় পৌঁছেছিল সূর্যকুমার যাদবরা। সুতরাং ১৭৪ রানের জবাবে মাত্র ৭৪ রানেই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। সহজ জয় পেল ভারত।

১০১ রানে জিতে প্রথম টি টোয়েন্টি সিরিজে অনেকটা এগিয়ে গেল সূর্যরা। একই সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতির প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হল ভারত। কিন্তু অধিনায়কের ফর্ম নিয়ে বাড়তি উদ্বেগ থাকলই। তবে তাদের বাঁচিয়ে দিলেন হার্দিক। চাপের মুখে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন তিনি। এনগিডির দ্বিতীয় ওভারে ছক্কা, চার হাঁকানোর পরে মার্করামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সূর্য (১২)। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন অভিষেক ও তিলক ভার্মা। কিন্তু সপ্তম ওভারে সিপামলার বলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দেন টি টোয়েন্টির বিশ্বসেরা ক্রিকেটার অভিষেক (১৭)। ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয় টিম ইন্ডিয়া। চতুর্থ উইকেটে জুটি বেঁধে তিলক ভার্মা ও অক্ষর পটেল দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা চালান। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৭১। ১২তম ওভারে লুঙ্গি এনগিডির বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিলক (২৬)। এর পরে জুটি বেঁধে দলকে ১০০ রানে পৌঁছে দেন অক্ষর ও হার্দিক পাণ্ড্য। ১৪তম ওভারে সিমপালার বলে মারতে গিয়ে আউট হন অক্ষরও (২৩)।

চোট সারিয়ে দলে ফেরা হার্দিক পাল্টা আক্রমণের পথে হেঁটে প্রোটিয়া বোলারদের আত্মবিশ্বাসে চিড় ধরানোর চেষ্টা চালান। আনরিখে নোখিয়ের এক ওভারেই ১৭ রান নেন। হার্দিককে মারমুখী মেজাজে দেখে হাত খুলে মারার চেষ্টা চালান শিভম দুবে। তবে বেশিদূর এগোতে পারেননি। সাত বলে ১০ রান করে ডোনোভন ফেরেইরার বলে ফিরে যান। ১৯তম ওভারে সিপামলার বলে ছক্কা হাঁকিয়ে দলকে দেড়শো রানের গণ্ডি পার করান হার্দিক। শেষ ওভারে নোখিয়ের বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৫ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে টিম ইন্ডিয়া। হার্দিক (৫৯) এবং জিতেশ শর্মা (১০) রানে অপরাজিত থাকেন। তবে বল হাতে রাতের বারবাটি আজ শাসন করলেন ভারতীয় বোলারেরা। ১৭৬ রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন কুইন্টন ডি কক (০)। দ্বিতীয় ওভারে অর্শদীপ আউট করেন ট্রিস্টান স্টাবসকে (১৪)।

অক্ষর প্রথম ওভার করতে এসে প্রতিপক্ষ অধিনায়ক এডেন মার্করামের (১৪) উইকেট নেন। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পর পর ফিরে যান মিলার এবং ডোনোভান ফেরেইরা (৫)। এরপর ৫০ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। পর পর আউট হন জানসেন (১২), ডেওয়াল্ড ব্রেভিস (২২), কেশব মহারাজ (০), অনরিখ নোখিয়া (১), লুথো সিমপালারা (২)। এবং ১০৩ রান হাঁকিয়ে জিতে যায় ভারত। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

বাংলাদেশকে ধোঁকা! টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

খেলা শেষের আগে ভারতের সিরজ জয় নিশ্চিত করতে কামাখ্যা মন্দিরে পুজো কোচ গম্ভীরের

মুছল দীর্ঘদিনের স্মৃতি, ইনস্টাগ্রাম থেকে প্রাক্তনের সমস্ত ছবি ডিলিট পলাশের

বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশ বোর্ডকে এক হাত নিলেন প্রাক্তন বিসিবি কর্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ