ইডেনে শুরু ‘মহাযুদ্ধ’, টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত সূর্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেনে আজ মহারণ। মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আজ যে জিতবে তার সেমিফাইনালের টিকিট নিশ্চিত। যে দল হারবে তারে বিদায় নেবে এবারের মতো বিশ্বকাপ থেকে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অর্থাৎ প্রথমে খেলতে ময়দানে নামবে শাই হোপের দল।   দুই বিশ্বকাপ জয়ী  দলের লক্ষ্য সেমিতে পৌঁছানো। ক্যারিবিয়ানরা নিঃসন্দেহে ভারতকে বড় রানের টার্গেট দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে সূর্যরাও চাইবে যত তাড়াতাড়ি তাদের উইকেট ফেলা যায়। 

গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর উভয় দলই প্রোটিয়াদের কাছে পরাজিত হয়েছিল। তাই আজকের এই লড়াই দুই দলের কাছেই মরণ-বাঁচনের খেলা।  ওয়েস্ট ইন্ডিজও আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ভারত জিম্বাবোয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিল। সেই ম্যাচে ভারতের বোলিং ছিল চিন্তার বিষয়। তবে এই  ম্যাচে ভারতের  সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবে।  

এক নজরে দেখে নিন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের  ম্যাচের ইতিহাস 

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত  সবচেয়ে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ৩০টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত ১৯টি ম্যাচে  জিতেছে যেখানে ক্যারিবীয় দল মাত্র ১০টি ম্যাচে  জিতেছে  একটি ম্যাচ অসমাপ্ত ভাবে শেষ হয়েছে।  

ভারতের প্রথম একাদশ : অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম  একাদশ : ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক ও উইকে), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড, গুদাকেশ মতি, শামার জোসেফ।

 

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল