চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপ সেমিফাইনালে যেতে সূর্যদের চাই ১৯৬ রান

নিজস্ব প্রতিনিধি:  আজই সুপার এইটের শেষ ম্যাচ। ইডেনে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ১৯৫ রান করে শাই হোপের দল। অর্থাৎ ভারতকে জিততে হলে করতে হবে ১৯৬ রান।   

এদিন শুরু থেকেই ধরে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। পাওয়ার প্লেতে আশাব্যঞ্জক রান করতে না পারলেও একটি উইকেট হারায়নি। অন্যদিকে ভারতের ফিল্ডিং নিয়ে উঠতে শুরু করেছে কারণ পর পর আাউট করার দুটি সুযোগ মিস করেছেন ভারতীয় খেলোয়াড়রা। খেলার শুরুতেই ওয়েস্ট ইন্ডিযের দুই ব্যাটার একই দিকে চলে এসেছিলেন কিন্তু  বরুণ বল না দেখেই ছুড়ে  দেওয়ায় রান আউটের সুযোগ  নষ্ট হয়। তার পরেই একটি সহজ ক্যাচ মিস করেন অভিষেক শর্মা।  রস্টনকে অনায়াসে  আউট করতে পারতেন কিন্তু সেই সুযোগ মিস করেন। তবে তার পরেই ক্যারিবিয়ানদের ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। তিনি  বোল্ড করেন  ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপকে। এই সময়ে ভারতের জন্য বিপদজনক হয়ে উঠছিলেন আরেক ওপেনার  হেটমায়ার। তবে ভারতকে অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ।  হেটমায়ারকে ফেরান বুমরাহ। তার পরেই  বুমরাহ বলে  আউট হন চেজ।   এর পর  হার্দিকের বলে অফসাইডে খেলতে গিয়েছিলেন রাদারফোর্ড। ব্যাটের কানায় লেগে বল গেল সঞ্জুর হাতে কাচ দিয়ে আউট হন তিনি। তবে চার উইকেট হারানোর পরেই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। তুলে নেয় প্রয়োজনীয় রান। এই খেলার পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন রইল পাওয়েলের দখলে। 

ভারতের প্রথম একাদশ : অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম  একাদশ : ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক ও উইকে), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড, গুদাকেশ মতি, শামার জোসেফ। 

 

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ