বেঙ্গালুরুতে শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারিয়ে সিরিজ জিতল রোহিত বাহিনী

টেস্ট অধিনায়ক হিসেবে  রোহিত শর্মার এই প্রথম সিরিজ জয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: পাঁচদিনের টেস্ট। কিন্তু আড়াই দিনেই ফয়সালা হয়ে গেল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিন-রাতের টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারিয়ে সিরিজ জিতে নিল রোহিত বাহিনী। আর সিরিজ জেতার সঙ্গে সঙ্গে এক অনন্য রেকর্ডও গড়েছে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। এ নিয়ে ঘরের মাটিতে টানা ১৫টি টেস্ট সিরিজ জয়ের এক অনন্য কীর্তি গড়ল ব্লু’বয়রা। টেস্ট অধিনায়ক হিসেবে  রোহিত শর্মার এই প্রথম সিরিজ জয়। যশমীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সফরকারী দলের দ্বিতীয় ইনিংস।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার দিন-রাতের টেস্ট অনেক নাটকীয়তার সাক্ষী থেকেছে। প্রতি পলকে খেলার মোড় ঘুরেছে। প্রথম ইনিংশে ঘূর্ণি পিচে মাত্র ২৫২ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে লঙ্কা-বাহিনীও। ১০৯ রানে মুড়িয়ে যায় প্রথম ইনিংস। অর্থা‍ৎ প্রথম ইনিংসের নিরিখে ভারত এগিয়েছিল ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে রোহিত বাহিনী ৯ উইকেটে ৩০৩ রান তুলে ইনিংস ছেড়ে দেয়। শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ৪৪৬ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা রাখে।

জয়ের জন্য খেলতে নেমে রবিবার শেষ লগ্নে  লাহিরু থিরিমান্নের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। আজ সোমবার তৃতীয় দিনের খেলা শুরুর সময়ে রোহিতের ছেলেদের জয়ের জন্য প্রয়োজন ছিল  ৯ উইকেট। কিন্তু শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান অধিনায়ক দিমুথ করুণারত্নে এবং কুশল মেন্ডিস বুক চিতিয়ে লড়লেন। যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি বা রবিচন্দ্রন অশ্বিনরা দাঁত ফোটাতে পারছিলেন না। তবে দলকে সাফল্য এনে দিলেন অশ্বিনই। কুশলকে বোকা বানিয়ে সাজঘরে ফিরিয়ে দেন। আর তারপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলঙ্কার ইনিংস। ক্রিজ কামড়ে পড়েছিলেন করুণারত্নে। যে পিচে শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি, সেখানে ভারতের ভয়ঙ্কর বোলিং লাইন-আপের বিরুদ্ধে শতরান করলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে ফিরলেন তিনি। আর তার ফেরার সঙ্গে সঙ্গেই ম্যাচের ভাগ্যও লেখা হল। ২০৮ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক