লঙ্কাবধ হরমনপ্রীতদের, মহিলা এশিয়াকাপ চ্যাম্পিয়ন ভারত

আট উইকেটে জয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  মহিলা এশিয়াকাপ চ্যাম্পিয়ন ভারত। শ্রীলঙ্কাকে তারা আট উইইকেটে পরাজিত করে। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৬ রান। ৮.৩ ওভারে হরমনপ্রীতরা মাত্র দুই উইকেটের হারিয়ে ৭১ রান তুলে নেয়। পরে ব্যাট করতে নেমে শুরুতে ভারত সমস্যায় পড়েছিল। শেফালি বর্মা এবং জেমিমাহ রডরিজের উইকেট হারান হরমনপ্রীতরা। যদিও দ্রুত ভারত ম্যাচে ফেরে।

শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বড় রানের লক্ষ্য নিয়েই তারা মাঠে নামে। কিন্তু শুরু থেকেই শিবিরে ধস নামে। সেটা স্কোরবোর্ডের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন মাত্র দুইজন ব্যাটসম্যান। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কাবাহিনী। তাদের ইনিংস মাত্র ৬৫ রানেই শেষ হয়ে যায়। উল্লেখযোগ্য স্কোর একমাত্র ওশাদি রনসিঙ্ঘের। ২০ বলে টেনেটুনে ১৩ রান তুলেছেন। শুধুমাত্র বাউন্ডারি।

পরে খেলতে নেমে শুরুতে ভারত কিছুটা ধাক্কা খেলেও একা স্মৃতি মান্ধার দাপুটে ব্যাটিং ভারতের জয়ের পথ প্রশস্ত করে। ওপেনার শেফালি মাত্র পাঁচরান করে প্যাভিলিয়নে ফেরেন। জেমাইমার স্কোর মাত্র ২। স্মৃতি মান্ধানা শুরু থেকেই ছিলেন মেজাজি। চার আর ছয়ের বন্যা। অনেকেই আশা করেছিল হরমনপ্রীতরা আতাপাত্তুদের অলআউট করে দেবে। সেটা না হওয়ায় অনেকটা খেদ রয়ে গেল।  তবে শেষ হাসি হরমনপ্রীতদের মুখে ফুঠে উঠেছে, এটাই বড় প্রাপ্তি।

ভারত এই নিয়ে সপ্তমবার মহিলাদের এশিয়াকাপে চ্যাম্পিয়ন হল। আগের সাতবারের মধ্যে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২০১৮ সালে ভারতীয় মহিলাদল বাংলাদেশের কাছে হেরে যায়।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের