ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রবীন্দ্র জাদেজা, গম্ভীরদের কী বার্তা দিতে চাইলেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে জায়গা পাননি তিনি, তাঁকে বলা হয়েছিল অক্ষর প্যাটেল দলে আছে। তাই অতিরিক্ত অফ স্পিনারের আর প্রয়োজন নেই। কিন্তু তার নাম রবীন্দ্র যাদেজা। বিশ্রাম তার ধাতে নেই, তাই এখন ঘরোয়া ক্রিকেটেই মন দিতে চাইছেন তিনি। আগামী শনিবার থেকে রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে খেলতে নামছেন রবীন্দ্র জাদেজা। 

শনিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিতে দ্বিতীয় রাউন্ডে খেলতে নামছে সৌরাষ্ট্র। সেই ম্যাচেই খেলবেন ৩৬ বছরের জাড্ডু। বর্তমানে জাদেজার  আন্তর্জাতিক কেরিয়ারে একটু খরা চলছে। আসলে ভারতীয় বোর্ড এখন বলছে দেশের হয়ে যদি ব্যস্ত না থাকতে হয় তাহলে প্রথম সারির ক্রিকেটাররা নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলুন। এবার এবার হয়তো বোর্ডের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতে চাইছেন জাদেজা। সেই সঙ্গে হয়তো গৌতম গম্ভীর, অজিতের আগারকরদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিতে চাইছেন।

সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সভাপতি জয়দেব শাহ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সৌরাষ্ট্রের হয়ে খেলতে চান একথা রবীন্দ্র জাদেজাই প্রথম তাদের জানিয়েছিলেন। প্রসঙ্গত, জাদেজা যে এই প্রথম ঘরোয়া ক্রিকেট খেলছেন তা কিন্তু নয়। গত বছর দুটি রঞ্জি ম্যাচ খেলেছিলেন তিনি। উইকেটও নিয়েছিলেন। একটি ম্যাচে ৩৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। সর্বমোট ৫৬৯ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।  ১৪টি শত রান এবং দুটি ট্রিপল সেঞ্চুরি সাহায্যে জাদেজার রান ৮,১৪৩। 

এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নভেম্বরে রয়েছে টেস্ট সিরিজ। তার আগে বসে না থেকে রঞ্জিতে খেলে ম্যাচের প্রস্তুতি সারছেন বলেই জানাচ্ছেন জাদেজার ঘনিষ্ঠরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন বিশ্বকাপ খেলা নিয়ে সাংবাদিক বৈঠকে রবীন্দ্র জাদেজা বলেছিলেন,”আমার উপর বিষয়টা নেই। তবে ২০২৭ এর বিশ্বকাপ খেলতে চাই। দল পরিচালন কমিটি এবং নির্বাচকরা নিশ্চয়ই কিছু ভেবেছেন। তাই অস্ট্রেলিয়া সফরে জায়গা হয়নি। প্রধান নির্বাচক আগারকর জানিয়েছিলেন অক্ষর প্যাটেল দলে এমনিতেই রয়েছেন, তাই আর একজন বাম হাতি স্পিনার নেওয়া যুক্তিসঙ্গত নয়।”

রবীন্দ্র জাদেজা নিজেই স্বীকার করেছিলেন যে তিনি যে অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না সেকথা তাঁকে স্পষ্ট ভাবে জানিও দেওয়া হয়েছিল। তবে তিনি তো জাড্ডু, সবসময়তেই ভাল খেলার চেষ্টা করেন। এক্ষেত্রেও তার অন্যথা হবে না। জাদেজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বোর্ডের সিদ্ধান্তে তিনি খুশি। বর্তমানে সৌরাষ্ট্রের দিকেই মন দিতে চান তি। যদি ভারতীয় দল আবার তাঁকে সুযোগ দেয় তিনি নিশ্চয়ই ভালো খেলে দেখিয়ে দেবেন। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি