ছিল না অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছা, কেন অনেক আগেই সরতে চেয়েছিলেন অশ্বিন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ শেষে রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে এসে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। হঠাৎ সামনে এল বিস্ফোরক তথ্য। অস্ট্রেলিয়া যাওয়ার কোনও ইচ্ছাই ছিল নাকি অশ্বিনের। সিরিজ শুরুর আগেই রোহিতকে তা স্পষ্ট ভাবে জানিয়েও দিয়েছিলেন। অবসরের পরে এই নতুন তথ্য প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট দুনিয়ায়।

জানা গিয়েছে, নিউজিল্যান্ড সিরিজের পরেই অশ্বিনের মাথায় অবসরের ভাবনা ঘুরছিল। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত দেশের মাটিতে টেস্ট সিরিজ়ে অপরাজিত ছিল ভারত। নিউজিল্যান্ডের কাছে তারা চুনকাম হয়। তার পরে অশ্বিন দল পরিচালন সমিতিকে সাফ জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার প্রথম একাদশে তাঁর জায়গা নিশ্চিত না থাকলে তিনি যেতে চান না। যদি তাঁকে দলে না নেওয়া হয় তা হলে তিনি তখনই অবসর নেবেন।

এই নিয়ে অশ্বিন রোহিতকে স্পষ্ট জানিয়েছিলেন, ‘যদি সিরিজে আমার কোনও প্রয়োজন না থেকে থাকে, তা হলে এখনই খেলাকে বিদায় জানাতে আমি প্রস্তুত।’ তবে অশ্বিনকে দলে নেওয়া হয়। কিন্তু পারথ টেস্টে জায়গা পাননি। তখনই অবসর নিতে চেয়েছিলেন। রোহিত বুঝিয়ে-সুঝিয়ে রাজি করান। অ্যাডিলেডে সুযোগ পেলেও ব্রিসবেনে আবার বাদ পড়েন অশ্বিন। তখনই খেলা ছাড়ার ব্যাপারে মনস্থির করে ফেলেন।

বুধবার অশ্বিন-প্রসঙ্গে রোহিত বলেছিলেন, ‘পারথে দলের সঙ্গে যোগ দিয়েই আমি অশ্বিনের অবসরের কথা জানতে পারি। ও জানত, দলের পরিকল্পনা কী, প্রথম একাদশে কাদের খেলানোর পরিকল্পনা হচ্ছে। ওর বক্তব্য ছিল, ‘যদি আমাকে দরকার না-হয় তা হলে সরে যাওয়াই ভাল।’ কিন্তু আমি জানতাম অ্যাডিলেডে আমাদের ওকে দরকার। তাই আমি ওকে গোলাপি বলের টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম।’

তবে সিরিজের মাঝপথে অশ্বিনের অবসরের সিদ্ধান্ত মানতে পারেননি সুনীল গাওস্কর। তাঁর কথায়, ‘অশ্বিন বলতে পারত যে, এই সিরিজ়ের পর আর ভারতের হয়ে খেলব না। সিরিজের মাঝখানে সরে দাঁড়ালে দলে এক জন ক্রিকেটার কমে যায়।’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা