Champions Trophy: ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের, কী ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি : জল্পনার অবসান ঘটল। শেষ পর্যন্ত পাকিস্তানের করাচির মাঠে দেখা গেল ভারতের পতাকা। ২৯ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আয়োজন করছে পাকিস্তান। ওই মিনি বিশ্বকাপকে ঘিরেই নতুন করে বেঁচে উঠতে চাইছে পাকিস্তানের ক্রিকেট। তাই হয়তো সেই কারণেই নতুন করে কোনও বিতর্ক চাইছে না পিসিবি বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির যাবতীয় ম্যাচ ভারত খেলছে দুবাইয়ে।ভারতের সঙ্গে পাকিস্তানের মেগা ম্যাচও হবে দুবাইয়ে।এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। পাকিস্তানের কোনও মাঠে ভারতের পতাকা দেখতে না পাওয়ায় বিতর্ক আরও জোরালো হয়। রীতিমত সমালোচিত হয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত সেই বিতর্কে জল ঢালল পাক ক্রিকেট বোর্ড। করাচির মাঠে উড়ল ভারতের তেরঙা।

আইসিসির নির্দেশ অনুযায়ী ম্যাচের দিন চারটি পতাকা টাঙানো যাবে। আয়োজক পাকিস্তান, উদ্যোক্তা আইসিসি এবং যে দু’টি দেশ খেলছে তাদের। তবে এই কথার সঙ্গে মিলছিল না ভিডিয়ো। যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সেখানে ভারত ছাড়া সমস্ত অংশগ্রহণকারী দেশেরই পতাকা দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ডের পতাকা ছিল সেখানে। এই নিয়ে বিতর্কের দানা বাঁধে। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর