পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে রবিবার ফের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুটি দল। এর আগেও বিশ্বকাপে একাধিকবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। বেশিরভাগ সময়ই বাবর আজমদের হারিয়ে দিয়েছে রোহিত শর্মারা। ফলে এদিনের ম্যাচে নামার আগে কিছুটা হলেও আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।

টি ২০ বিশ্বকাপের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, টি ২০ বিশ্বকাপে সাত বার ভারত ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে। এই সাত বারের মধ্যে পাঁচ বার জিতেছে রোহিত শর্মারা। মাত্র একবার জিতেছে বাবর আজমরা। অন্যদিকে একবার ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ ড্র হয়ে যায়। টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান প্রথমবার মুখোমুখি হয় ২০০৭ সালে। সেবার পাঁচ রানে পাকিস্তানকে হারায় ভারত। ২০১২ সালে সুপার ৮-এ মুখোমুখি হয়েছিল এই দুটি দল। সেবার আট উইকেটে পাকিস্তানকে হারায় ভারত। ভারত পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ২০২১ সালের টি ২০ বিশ্বকাপে। সেবার ১০ উইকেটে ম্যাচ জেতে বাবর আজমরা।

পরিসংখ্যান বলছে. ভারত-পাকিস্তানের মধ্যে টি ২০ বিশ্বকাপের ম্যাচে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলি। বিরাট ৩০৮ রান করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। ব্যক্তিগত রানের দিক থেকেও কোহলি এগিয়ে। ২০২২ সালে টি ২০ বিশ্বকাপে ৫৩ বলে ৮২ রান করেন কোহলি। এদিনের ম্যাচেও বাবর আজমদের বিরুদ্ধে মাঠে নামছেন বিরাট। ভারতের প্রাক্তন অধিনায়ক কী পারবে এদিনের ম্যাচে নতুন রেকর্ড গড়তে, এখন সেটাই দেখার।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের