ডেভিস কাপ খেলতে পাকিস্তানে যেতে হচ্ছে ভারতকে

Share:

নিজস্ব প্রতিনিধি : ডেভিস কাপ খেলতে পাকিস্তানে যেতেই হচ্ছে ভারতকে। ভারতের তরফে পাকিস্তানে না যাওয়ার আবেদন জানানো হয়। কিন্তু সেই সিদ্ধান্ত খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত ৬০ বছর পর পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যেতে হচ্ছে ভারতকে।

জানা গিয়েছে, ডেভিস কাপে বিশ্ব গ্রুপ ওয়ান প্লে অফ খেলতে ভারতকে যেতে হবে পাকিস্তানে। এই প্রসঙ্গে ভারতীয় টেনিস সংস্থার সচিব অনিল ধুপর জানিয়েছেন, ‘বিশ্ব টেনিস সংস্থা ভারতের আবেদন খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে আমাদের প্রতিনিধি দল যাবে। পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায়, সেবিষয়ে পরামর্শ করব।‘ এর আগে ভারতীয় টেনিস সংস্থার সচিব জানিয়েছিল, ডেভিস কাপ খেলতে কেন্দ্রের অনুমতি নিয়ে ভারতীয় দল পাকিস্তানে যাবে। ভারতের তরফে আবেদন জানানো হয়েছিল, নিরপেক্ষ দেশে ডেভিস কাপ খেলা হোক। কিন্তু ভারতের সেই আবেদন খারিজ করে দিল বিশ্ব টেনিস সংস্থা।

আগামী ৩ থেকে ৪ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের ম্যাচ রয়েছে। ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন রামকুমার রামনাথন। পাশাপাশি বাকি চার খেলোয়াড় হলেন শ্রীরাম বালাজি, সাকেথ মিনানি, নিকি পুনাচা ও ইয়ুকি ভামব্রি।

এর আগে ২০১৯ সালে ডেভিস কাপ খেলতে ভারতকে পাকিস্তানে যেতে হত। কিন্তু সেবারও ভারতের তরফে নিরপেক্ষ কোনও জায়গায় ডেভিস কাপ খেলার আবেদন জানানো হয়েছিল। ভারতের আবেদনে সেবার সাড়া দিয়েছিল বিশ্ব টেনিস সংস্থা। সেবার কাজাখস্তানে দুই দেশের মধ্যে খেলা হয়েছিল। ১৯৬৪ সালে শেষবার পাকিস্তানে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারত। সেবার ভারত ৪-০ তে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল।

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল