ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বজয়! অভিনন্দনে গোটা বলিউড

করিনা কাপুর ভারতীয় মহিলা দলের জয়ের উল্লেখ করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে অনুষ্কা শর্মা লিখেছেন 'ওয়ে টু গো চ্যাম্পিয়নস।'

Share:

নিজস্ব প্রতিনিধি: কে বলছে দেশের মহিলারা এখনও পিছিয়ে রয়েছেন, পুরুষদের একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা এখন সব কাজে এগিয়ে। কেউ ট্রেন চালাচ্ছেন, কেউ বিমান, কেউ জাহাজ, আবার কেউ টোটো-রিক্সা চালিয়েই জীবিকা অর্জন করছেন। দেশের মহিলারা পিছিয়ে নেই কোনও খেলাধূলোতেও। ২৯ জানুয়ারি, রবিবার ভারতের জন্যে একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল, কারণ ভারতীয় মহিলা টি-20তে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন মহিলা ক্রিকেট দলের অনূর্ধ্ব-19। অসামান্য ফিল্ডিং-সহ দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পরে ভারত ইংল্যান্ডকে মাত্র ৬৮ রানেই অলআউট করেছেন।

অপ্রত্যাশিতভাবে, এটিই ভারতীয় মহিলা ক্রিকেট টিমের প্রথম বিশ্বকাপ শিরোপা। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের এহেন ঐতিহাসিক সাফল্যে জয়ধ্বনি বাজছে গোটা দেশজুড়ে। ভারতীয় মেয়েদের অভিনন্দন জানাতে উৎসুক গোটা সোশ্যাল মিডিয়া। ২৯ শে জানুয়ারী রীতিমতো ইতিহাস গড়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। সোশ্যাল মিডিয়া তাঁদের ‘আসল রানী’ বলে অভিহিত করেছে। শুধু তাই নয়, গোটা বলিউড সোশ্যাল মিডিয়ায় মেয়েদের প্রশংসা করেছেন। যেখানে বাদ নেই অজয় দেবগন থেকে শুরু করে করিনা কাপুর, অনুষ্কা শর্মা, তপসী পান্নু-সহ একাধিক সেলিব্রিটিরা। করিনা কাপুর ভারতীয় মহিলা দলের জয়ের উল্লেখ করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে অনুষ্কা শর্মা লিখেছেন ‘ওয়ে টু গো চ্যাম্পিয়নস।’

কাজলও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অনূর্ধ্ব-১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দলের একটি ছবি শেয়ার করে লিখেছেন ‘আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন।’ অভিষেক বচ্চনও মেয়েদের প্রশংসা করে লিখেছেন ‘আমাদের ভারতীয় মহিলা দলকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন! আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গর্বিত।’

তাপসী পান্নু ম্যাচের একটি সিরিজের গল্প শেয়ার করে লিখেছেন ‘এটি মহিলাদের জন্য প্রথম কাপ.. এবং আমি নিশ্চিত যে আরও অনেক কিছু আসবে।’ এছাড়াও সিদ্ধার্থ মালহোত্রা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে লিখেছেন, “#U19T2o বিশ্বকাপ জয়ের জন্য #TeamIndiaকে অভিনন্দন। এটি সত্যিই একটি গর্বের মুহূর্ত!”

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়