হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে হারের শোক কাটিয়ে ফের স্বমহিমায় ফিরলেন লায়োনেল মেসি। ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা। মেজর লিগ সকারের ম্যাচে সিএফ মন্ট্রিয়ালকে কার্যত বিধ্বস্ত করল ইন্তার মিয়ামি। মেসির দল ৭-১ গোলে হারাল সিএফ মন্ট্রিয়ালকে। গত ২৫ জুলাইয়ের পর লিগের ম্যাচে মায়ামির প্রথম জয় এটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জয় পেল তারা পাঁচ ম্যাচ পর। ছন্দে ফিরেছেন খোদ মেসি। মেসির পেশাদার ক্যারিয়ারে এক ম্যাচে চার বা এর বেশি গোল হল এই নিয়ে ৯ বার। ১৮টি গোল করে চলতি টুর্নামেন্টে গোলের নিরিখে সবার উপরেও উঠে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।

তার চার গোলের মধ্যে দুটি ফ্রি কিক থেকে এসেছে। বাকি দুটির একটি অনবদ্য শট ও অপরটি লং শটে। শুধুই চার গোল নয়, প্রতিপক্ষ সিএফ মন্ট্রিয়ালের বিরুদ্ধে একটি গোলে দলকে সহায়তাও করেন মেসি। মায়ামির বাকি তিন গোল করেছেন কাজেমিরো, লুইস সুয়ারেজ ও আলেক্সজান্ডার শ। ঘরের মাঠে একটু ধীর গতিতে ম্যাচের শুরুর পর নিয়ন্ত্রণ নেয় ইন্তার মায়ামি। মেসি প্রথম গোলের দেখা পেতে পারতেন নবম মিনিটেই। বক্সের বাইরে থেকে তার গড়ানো শট গোলকিপারের নাগালের বাইরে থাকলেও পোস্টে লেগে সেটি ফিরে আসে। সেই শুরু আক্রমণের। ১৯তম মিনিটে কর্নার থেকে তেলাস্কো সেগোভিয়ার হেড ফিরে আসে পোস্টে লেগে। ফিরতি বলে হার্মান বের্তেরামের ভলি বাইরে চলে যায় এক ডিফেন্ডারের গায়ে লেগে। আবার কর্নারে জটলার মধ্য থেকে অনেকটা লাফিয়ে হেডে বল জালে পাঠান কাজেমিরো।

আরও পডুন: মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

মন্ট্রিয়াল সমতায় ফেরে ম্যাচের ৩৭তম মিনিটে। বক্সের বাইরে থেকে ফাবিয়ান হার্বাসের শটের জোর বেশি ছিল না। তবে সেটি ফেরাতে স্লাইড করেছিলেন মায়ামির একজন। তার পায়ে হালকা লেগে গোলকিপারকে বিভ্রান্ত করে বল ঢুকে যায় জালে। আবার এগিয়ে যেতে সময় লাগেনি মায়ামির। মিনিট তিনেক পর ফ্রি কিক পায় ইন্তার মায়ামি। মেসির শটে জোর বেশি ছিল না। গোলের জন্য নয়, তিনি মূলত শট নিয়েছিলেন বল গোলপোস্টের দিকে রাখতে। কিন্তু প্রতিপক্ষের একজনের পায়ে হালকা ছোঁয়া লেগে গোলকিপারের হাতে লেগে বল জাল স্পর্শ করে। একজনের পায়ে লাগার পরও গোলকিপারের ঠেকানোর মতোই ছিল বলটি। গোলটি আত্মঘাতী হবে নাকি মেসির, সেটি নিয়ে কিছুটা সংশয় থাকলেও শেষ পর্যন্ত মায়ামি অধিনায়কের নামের পাশেই যোগ করা হয়। ৪৪তম মিনিটে আবার বক্সের বাইরে থেকে মেসির শট সামান্যর জন্য বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধ শেষে দু্ই দল ছিল কাছাকাছি। পরের অর্ধ একদমই একতরফা। একের পর এক গোল করেন মেসি ও তার দল। আর্জেন্টাইন জাদুকর মেসির দ্বিতীয় গোলটি আসে ৫২তম মিনিটে। ৭৬তম মিনিটে সুয়ারেসের প্রচেষ্টা প্রতিহত করেন মন্ট্রিয়লের গোলকিপার। তবে একটু পর ঠিকই সফল হন উরুগুয়ের অভিজ্ঞ তারকা।

৮০তম মিনিটে প্রতিআক্রমণে মাঝমাঠ থেকে চমৎকার এক শট মারেন মেসি। অফসাইড ফাঁদ এগিয়ে বল ধরে ফেলেন সুয়ারেজ। পায়ের সামনের অংশ দিয়ে শট নিয়ে এগিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে তিনি বল পাঠান জালে। মেসির হ্যাটট্রিক পূর্ণ হয় ৮৩তম মিনিটে। থ্রু বল ধরে তিনি দ্রুতগতিতে ঢুকে পড়েনগ গোল বক্সে। এরপর গোলকিপারের উপর দিয়ে মাপা চিপ শটে লক্ষ্য ভেদ করেন। মায়ামির ষষ্ঠ গোলটি করেন বদলি নামা শ। ৮৯তম মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন তিনি মন্ট্রিয়ালের রক্ষণ দেওয়ালের ফাঁক গলে। ১৮ বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডারের গড়ানো শট ঠেকাতে পারেননি গোলকিপার। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে মেসির ডান পায়ের শট ধরে ফেলেন গোলকিপার। মিনিট তিনেক পর অবশ্য কোনও উপায় পাননি গোলকিপার। বক্সের একটু বাইরে মাঝবরাবর ফ্রি কিক পায় মায়ামি। মেসির বাঁপায়ের বাঁকানো শটে ডাইভ দিয়ে নাগাল পাননি গোলকিপার। বল ঢুকে যায় জালে। ২২ ম্যাচে ৪২ গোল নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছেন ইন্টার মায়ামি। সমান ম্যাচে ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ