মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্টে ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের ব্য়াটার জো রুট। ঘরের মাঠে রানের নিরিখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে টপকে গেলেন এই ব্রিটিশ ক্রিকেটার। লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এখনও উল্লেখযোগ্য স্কোর করেননি জো রুট। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৪ রান করে রেকর্ড গড়ে ফেললেন এই ডান হাতি ব্যাটার।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৪ রান যোগ করার পর ঘরের মাঠে ক্রিকেটের এই ফরম্যাটে রুটের মোট সংগৃহীত রান দাঁড়াল ৭ হাজার ৫৯৪। এতেই ভেঙে গিয়েছে পন্টিংয়ের রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ৭ হাজার ৫৭৮ রান করে এত দিন টেস্টে ঘরোয়া মাঠে রানের তালিকার শীর্ষে ছিলেন পন্টিং, যিনি এখন নেমে গেছেন দ্বিতীয় স্থানে। এই তালিকার তিন নম্বরে রয়েছেন শচীন টেন্ডুলকার। দেশের মাটিতে টেস্টে তাঁর সংগ্রহ ৭ হাজার ২১৬ রান। ঘরের মাঠে সর্বোচ্চ রানের সিংহাসন দখলের পর আরও একটি রেকর্ড ভাঙতে চলেছেন জো রুট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার পথেই এগোচ্ছেন রুট। শচীন টেন্ডুলকারের করা সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে রুট এখন মাত্র ১ হাজার ৭১৩ রান দূরে রয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। ১৬৮টি টেস্টে রুটের বর্তমান রান ১৪ হাজার ২০৮।

আরও পডুন: Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

এদিকে হেডিংলিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানের বিশাল জয়ের পর লর্ডসেও পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে ইংল্যান্ড। লর্ডস টেস্টে দ্বিতীয় দিন শনিবারের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ৭ উইকেট হারিয়ে ১৭৭। প্রথম ইনিংসের ১৮০ রানের লিড মিলিয়ে জো রুটের দল এগিয়ে আছে ৩৫৭ রানে।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…