আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: আইপিএল-এ কেকেআর ম্যাচে জার্সি বিতর্ক নিয়ে সিএবিকে চিঠি ইস্টবেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ গ্রুপ লিগের শেষ ম্যাচে ইডেনে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। সেই ম্যাচে মোহনবাগান সমর্থকরা জার্সি গায়ে মাঠে প্রবেশ করতে গেলে তাঁদের বাঁধা দেওয়া হয়। এবং এরপরই এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ জানান মোহনবাগান সমর্থক থেকে শুরু করে কর্তারা পর্যন্ত। এবার সেই পথে হেঁটে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তীব্র প্রতিবাদ জানালেন ইস্টবেঙ্গল কর্তারাও।

ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ সিএবি-কে দেওয়া চিঠিতে নাকি উল্লেখ করেছেন, ওইদিনের ম্যাচে লাল-হলুদ সমর্থকদেরও মাঠে জার্সি পরে প্রবেশ করতে বাঁধা দেওয়া হয়েছিল। কেন এইরকম ঘটনা ঘটল। যা বাংলার সংস্কৃতির পরিপন্থী বলেই উল্লেখ করেছেন লাল-হলুদ কর্তৃপক্ষ।

আরও জানতে পড়ুন: ধোনির ট্রফি জয়ের অপেক্ষায় প্রহর গুণছেন তাঁর ছোটবেলার কোচ

এই বিষয়ে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার সেইসব সমর্থকদের পাশে দাঁড়িয়ে তাঁদের ধন্যবাদ দিয়েছেন, যাঁরা এই নক্ক্যরজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।

সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে লাল-হলুদ শীর্ষ কর্তা বলেন, বর্তমান সিএবি সভাপতি নিজেও ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে কলকাতা লিগের ম্যাচ খেলেছেন। তিনি ভালোই জানেন বাংলার দুই বড় ক্লাবের সংস্কৃতি সম্বন্ধে। কাজেই বিষয়টি তাঁর গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল। তবে কেকেআর কর্তৃপক্ষ কেন দুই প্রধানের জার্সি গায়ে দর্শকদের মাঠে ঢুকতে বাঁধা দিলেন তা মাথায় আসছে না। ম্যাচের টিকিটে কোথাও এইরকম নির্দেশিকা জারির কথা উল্লেখ ছিল না। এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনও বাধ্যবাধকতা থাকে, তাহলে তা যেন ম্যাচের টিকিটে উল্লেখ করা থাকে।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ