দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: সিরাজের খেলোয়াড়সুলভ ডাকে সাড়া দিলেন মহিপালও

নিজস্ব প্রতিনিধি:  যে কোনও খেলোয়াড়দের কাছে এমনই সৌভাতৃত্বের মনোভাব থাকা উচিত। সে যে খেলাই হউক না কেন। লড়াই থাক মাঠের মধ্যেই সীমাবদ্ধ। মাঠের বাইরে যাতে সেই লড়াইয়ের আঁচ এসে না পড়ে। সেইরকম এক খেলোয়াড়সুলভ নজির রাখলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহম্মদ সিরাজ ও মহিপাল লেমরর।

উল্লেখ্য, গত রবিবার ম্যাচে একটি রান আউটকে কেন্দ্র করে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠেন বেঙ্গালুরু বোলার হম্মদ সিরাজ। তারপরই সতীর্থ মহিপালের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরই ঘটনার জল যাতে আর বিস্তারলাভ না করে, তার জন্য দুই খেলোয়াড়রই তাঁদের খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দিলেন।

ম্যাচ শেষ হওয়ার পরই রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যায় বেঙ্গালুরু বোলার মহম্মদ সিরাজ দুঃখপ্রকাশ করেন মহিপালের কাছে। সেই ভিডিওতে সিরাজ বলেন, মাঠে এইরকম ব্যবহার করার জন্য আমি অত্যন্ত দুঃখিত মহিপাল, এবং আমি এই ঘটনার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি চাই মাঠের এই ঘটনা এইখানেই শেষ হয়ে যাক।

আরও জানতে পড়ুন : ব্যাট-বল হাতে মাস্টার ব্লাস্টারের জীবনে ৫০-এর প্রভাব

সিরাজের এই ভিডিও বার্তার পরই মহিপাল বলেন, ঠিক আছে সিরাজ ভাই। মাঝে মাঝে ম্যাচের মধ্যে এইরকম ছোটো ছোটো ঘটনা হতেই পারে। তবে এই নিয়ে আর চিন্তা না করাই ভালো।

গত রবিবার রাজস্থানের বিপক্ষে ম্যাচে বেঙ্গালুরুর হয়ে দুরন্ত ব্যাট করেন ম্যাক্সেওয়েল ও ডুপ্লেসি। তারপর সঞ্জুর দলের হয়ে শেষ মুহূর্তে দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেছিলেন জুরুল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর পক্ষে আর সম্ভব হয়নি রুদ্ধশ্বাস এই ম্যাচটি থেকে দলকে জেতানো। শেষমেষ বেঙ্গালুরু ম্যাচটি জিতে ৭ রানে।

এরপরই সিরাজ এবং মহিপালের  এই খেলোয়াড় সুলভ মনোভাবের প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি নেটিজেনরাও।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ