লখনউকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ চেন্নাই সুপার কিংসের কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চলতি আইপিএলে দুই দলেরই সমান পয়েন্ট। যদিও নেট রান রেটের নিরিখে চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। আর পাঁচ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। আজ মঙ্গলবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে মুখোমুখি সাক্ষা‍ৎকারে লখনউয়ের কাছে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। রুতুরাজ গায়কোয়াড়দের যেমন আজকের ম্যাচে প্রতিশোধ নেওয়ার সুযোগ, তেমনই লোকেশ রাহুলদের কাছে সুয়োগ চেন্নাইকে হারিয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে আসার।

চলতি আইপিএলে ঘরের মাঠ চিপকে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেননি মহেন্দ্র সিং ধোনিরা। ঘরের মাঠে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে গতবারের চ্যাম্পিয়নরা। তিন ম্যাচেই জিতেছে। দলে নামী-দামী ব্যাটাররা থাকলেও ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি। বিশেষ করে রাচিন রবীন্দ্র, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, শিভম দুবে, সমীর রিজভিরা, ড্যারিল মিচেলরা লাগাতার ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছেন। একমাত্র মহেন্দ্র সিং ধোনি বুড়ো হাতে ভেল্কি দেখিয়ে চলেছেন। বল হাতেও মুস্তাফিজুর রহমান, তুষার দেশপাণ্ডে, মাথিশা পাথিরানারা বিপক্ষের কাছে তেমন ত্রাস হয়ে দাঁড়াতে পারছেন না।

অন্যদিকে, লখনউয়ের ব্যাটাররা ছন্দে রয়েছেন। আগের ম্যাচেই রান পেয়েছেন কুইন্টন ডি’কক। তবে নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, ক্রুণাল পাণ্ড্য, আয়ুষ বাদোনিরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন ম্যাচে জ্বলে উঠছেন। বল হাতে যশ ঠাকুর, নাভিন উল হক, রবি বিষ্ণোই, মহসীন খানরাও তেমন দাপট দেখাতে পারছে না। একমাত্র বল হাতে যিনি বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন সেই ময়াঙ্ক যাদব চোটের কারণে গত তিন ম্যাচে খেলতে পারেননি। চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি প্রথম একাদশে ফিরতে পারেন বলে জানা গিয়েছে।

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪