হায়দরাবাদকে দুরমুশ করে ১০ বছর বাদে চ্যাম্পিয়ন কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ২০১৪’র পরে ২০২৪। টানা ১০ বছর বাদে বাদে আইপিএলের খেতাব জিতল কলকাতা নাইট রাইডার্স। রবিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কার্যত সানরা্‌ইজার্স হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করলেন শ্রেয়স আইয়ারা। প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে গিয়েছিলেন প্যাট কামিংসরা। জবাবে বেঙ্কটেশ আইয়ারের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ১০.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল কেকেআর। এ নিয়ে তিন বার আইপিএলের খেতাব জিতল শাহরুখ খানের দল।

তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য কলকাতার প্রয়োজন ছিল মাত্র ১১৪ রান। ওভার পিছু মাত্র ৫.৭ রান। অল্প রানের পুঁজি নিয়ে হায়দরাবাদের পক্ষে যে শ্রেয়স আয়ারদের জয় কামিন্সদের পক্ষে রোখা সম্ভব নয়, সে ব্যাপারে দ্বিমত ছিলেন না বিশেষজ্ঞরা। কেননা, হায়দরাবাদ দলে এমন কোনও বোলার নেই যিনি বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন। জয়ের জন্য ব্যাট করতে নেমে সতর্ক হয়েই খেলতে শুরু করেন কলকাতার দুই গোড়াপত্তনকারী ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারাইন। প্রথম ওভারে ওঠে পাঁচ রান। দ্বিতীয় ওভারে অবশ্য প্যাট কামিন্সের ফাঁদে ধরা দেন সুনীল। প্রথম বলে ছক্কা হাঁকানোর পরে দ্বিতীয় বলেও বড় শট মারতে গিয়ে (৬) ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। ১১ রানে প্রথম উইকেটের পতন ঘটায় কেকেআরের সমর্থকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু তাঁদের চিন্তামুক্ত করেন তিন নম্বরে ব্যাট করতে নামা বেঙ্কটেশ আইয়ার। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করে ভুবনেশ্বর কুমার-প্যাট কামিন্সদের মনোবল পুরোপুরি ভেঙে দেন। প্রথম পাওয়ার প্লে-তে অর্থা‍ৎ ছয় ওভারে ৭২ রান তোলে কেকেআর।

হায়দরাবাদের টি নটরাজন, জয়দেব উনাদকট, আইডেন মার্করাম ও শাহবাজ আমেদদের তুলোধনা করতে থাকেন বেঙ্কটেশ। তাঁকে যোগ্য সঙ্গত করেন রহমানুল্লাহ গুরবাজ। ৮.৪ ওভারেই একশো রানের গণ্ডি পেরিয়ে যায় কলকাতা। নবম ওভারে বল করতে এসে গুরবাজকে (৩২ বলে ৩৯) সাজঘরে ফিরিয়ে দেন শাহবাজ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কেননা ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে কেকেআর। ২৪ বলে চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন বেঙ্কটেশ। শেষ পর্যন্ত ১০.৩ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার ও বেঙ্কটেশ। ৬ রানে অপরাজিত থাকেন কেকেআর অধিনায়ক। আর ২৬ বলে ৫২ রানে অপরাজিত থেকে যান বেঙ্কটেশ। দলকে ফাইনালে তুললেও খেতাব জেতাতে পারলেন না বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। দুই স্বদেশীয় অ্যাডাম গিলক্রিস্ট ও ডেভিড ওয়ার্নারের রেকর্ড ছোঁয়া হল না তাঁর।

 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা