সঞ্জু-পরাগের ঝোড়ো ব্যাটিং, গুজরাতকে ১৯৭ রানের লক্ষ্য দিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: অধিনায়ক সঞ্জু স্যামসন আর রিয়ান পরাগের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেছে চলতি আইপিএলের একমাত্র অপরাজিত দল।  

বৃষ্টির কারণে বুধবার রাতে জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে খেলা শুরু হতে খানিক দেরি হয়। টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান গুজরাত টাইটানস অধিনায়ক শুভমন গিল। শুরু থেকেই রণংদেহী মেজাজে খেলতে থাকেন রাজস্থানের ওপেনার যশস্বী জয়সোয়াল। অন্যপ্রান্তে জস বাটলার ক্রিজ আঁকড়ে থাকার চেষ্টা করেন। কিন্তু বেশিক্ষণ টিঁকতে পারেননি তিনি। পঞ্চম ওভারে বল করতে এসে মারকুটে যশস্বীকে ফিরিয়ে দেন উমেশ যাদব। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ৫টি চারের সাহায্যে ২৪ রান করেন যশস্বী। পরের ওভারে রশিদ খানের বলে মাত্র ৮ রান করে আউট হয়ে যান জস বাটলার। পর পর দুই উইকেট হারিয়ে ঘরের মাঠে খানিকটা চাপে পড়ে যায় রাজস্থান।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই চাপ সামলান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। গুজরাতের বোলারদের শাসন করতে থাকেন দুজনে। ৩৪ বলে ২টি চার ও চারটি ছক্কার সাহায্যে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন চলতি আইপিএলে দুরন্ত ছন্দে থাকা রিয়ান। উল্টোপ্রান্তে থাকা সঞ্জুও হাত খুলে মারতে থাকেন। ১৬.৫ ওভারেই দুজনে জুটি বেঁধে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। দুজনের জুটি ভাঙার জন্য নানা কৌশল নিয়েছিলেন গুজরাত অধিনায়ক শুভমন গিল। কিন্তু তাঁর কোনও জারিজুরি কাজে লাগেনি। ৩১ বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন সঞ্জুও। ১৯তম ওভারে বল করতে এসে পরাগকে ফেরান মোহিত শর্মা। সাজঘরে ফেরার আগে ৪৭ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৭৬ রান করেন তরুণ ব্যাটার। পাঁচ নম্বরে নেমে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন সিমরান হেইটমায়ারও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রান তোলে রাজস্থান। অধিনায়ক সঞ্জু স্যামসন ৩৮ বলে ৬৮ ও হেইটমায়ার ৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান