যশস্বীর দুরন্ত শতরান, মুম্বইকে ৯ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি মরশুমে দুরন্ত শতরান করে রাজস্থানকে জয় এনে দিলেন যশস্বী জয়সওয়াল। মুম্বইকে ৯ উইকেটে হারিয়ে দিল রাজস্থান।

সোমবার রাতে জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে ১৮০ রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় জস বাটলারকে। প্রথম ওভারেই হার্দিক পাণ্ডিয়াকে দুটো চার মারেন বাটলার। তবে দ্বিতীয় ওভারে বুমরা বাটলারকে আটকে দেয়। তৃতীয় ওভারে বল করেন নুয়ান তুষারা। তুষারাও বাটলার ও যশস্বীকে হাত খুলে দেননি। তিন ওভার মাত্র ১৯ রান করে রাজস্থান রয়্যলস। তবে চতুর্থ ওভারেই কোয়েৎসির প্রথম বলে ছয় মারেন যশস্বী। সেই ওভারেই দুটো চার মেরে রাজস্থানকে ৩৫ রানে নিয়ে যায় এই বাঁহাতি ব্যাটসম্যান। এরপর বুমারা ও তুষারার ওভারেও চার, ছয় মেরে রাজস্থানকে এগিয়ে নিয়ে যান বাটলার ও যশস্বী। এদের দুজনের ব্যাটিংয়ের ওপর ভর করেই ৬ ওভারে  ৬১ রান করে রাজস্থান রয়্যালস।এরপরই আচমকা বৃষ্টির কারণে ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পিচ ও আউট ফিল্ড ঢেকে দেওয়া হয়।

রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ খেলা ফের শুরু হয়। কিন্তু যশস্বী ও বাটলারকে থামানো যায়নি। দুজনেই রাজস্থান রয়্যালসকে এগিয়ে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বাটলার আউট হয়ে যান। তবে যশস্বী রাজস্থানকে এগিয়ে নিয়ে যায়। দশম ওভারে অর্ধশতরান করে ফেলেন যশস্বী। ৩১ বলে অর্ধশতরান করেন তিনি। অর্ধশতরানের পরই পর পর আরও দুটি ছয় মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অন্যদিকে সঞ্জু স্যামসনকেও আটকানো যায় নি। সঞ্জুও একটি ছয় মারেন। ১৩ ওভারে ১২২ রান করে ফেলে রাজস্থান। এর মধ্যে যশস্বী ও সঞ্জুকে আউট করার সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগ নষ্ট করে মুম্বাই। যশস্বী ও সঞ্জুর মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।

একটা সময়ে রাজস্থান রয়্যালসের জয়ের জন্য ৩০ বলে ২৯ রান বাকি ছিল। যশস্বী ও সঞ্জু দুজনেই এক দুই রান নিয়ে রাজস্থানকে এগিয়ে নিয়ে যান। এরপর কোয়াৎজির বলে ছয় মেরে শতরানের দোরগোড়ায় পৌঁছে যান যশস্বী। ঠাণ্ডা মাথায় এক দুই রান করে নিজের শতরান পূর্ণ করেন যশস্বী। তার পরে চার হাঁকিয়ে  রাজস্থানকে জয় এনে দেন তিনি।

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক