KKR SQUAD: দলে নেওয়া হয়েছে ১৩ খেলোয়াড়, হাতে পড়ে ১০.০৫ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় আইপিএলের প্রথম দিনের নিলাম শেষ হয়েছে। প্রথম দিন ৪০.৯৫ কোটি টাকা খরচ করেছে সাত খেলোয়াড় কিনেছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের হাতে আর মাত্র পড়ে রয়েছে ১০ কোটি ৫ লক্ষ টাকা। ফলে দ্বিতীয় দিন কাদের জন্য ঝাঁপান বেঙ্কি মাইশোররা তার দিকে নজর রাখতে সবার। তবে ওই সামান্য টাকায় যে একাধিক ভাল খেলোয়াড় কেনা সম্ভব হবে না তা বলাই বাহুল্য।

আইপিএলের নিলাম শুরুর আগেই গতবারের ছয় খেলোয়াড়কে ধরে রাখার কথা জানিয়ে দিয়েছিল শাহরুখ খানের দল। ওই ছয় খেলোয়াড় হলেন বরুণ চক্রবর্তি, রিঙ্কু সিং, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা ও রমনদীপ সিংহ। ওই খেলোয়াড়দের জন্য খরচ করেছিল ৫৭ কোটি টাকা। আর রবিবার সাত খেলোয়াড় কিনেছে ৪০ কোটি ৯৫ লাখে। এখনও পর্যন্ত রিটেন ও নিলাম ধরলে ১৩ খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে শাহরুখ খানরা। নিয়মানুযায়ী, আরও ১২ জন খেলোয়াড়কে দলে নিতে পারবেন। তার মধ্যে বিদেশি খেলোয়াড় হিসাবে সর্বোচ্চ তিন জনকে নেওয়া যাবে। তবে কেকেআরের রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড অবশিষ্ট নেই। ফলে খানিকটা বিপাকে পড়েছেন শাহরুখরা।

একনজরে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় তালিকা-

বরুণ চক্রবর্তী (১২ কোটি)

রিঙ্কু সিং (১৩ কোটি)

সুনীল নারাইন (১২ কোটি)

আন্দ্রে রাসেল (১২ কোটি)

হর্ষিত রানা (৪ কোটি)

রমনদীপ সিং (৪ কোটি)

বেঙ্কটেশ আয়ার (২৩ কোটি ৭৫ লক্ষ টাকা)

এনরিখ নোখিয়ে (৬ কোটি ৫০ লক্ষ টাকা)

কুইন্টন ডি’কক (৩ কোটি ৬০ লক্ষ টাকা)

অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি টাকা)

রহমানুল্লা গুরবাজ় (২ কোটি টাকা)

বৈভব আরোরা (১ কোটি ৮০ লক্ষ টাকা)

মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ টাকা)

 

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়