ঘরের মাঠে গুজরাতের কাছে লজ্জার হার রাহানেদের

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক অজিঙ্ক রাহানে ছাড়া আর কোনও ব্যাটারই লড়তে পারলেন না। উল্টে কাণ্ডজ্ঞানহীন শট খেলে দলকে বিপাকে ফেলে সাজঘরের পথ ধরলেন বেঙ্কটেশ আইয়াররা। ফলস্বরূপ সোমবার (২১ এপ্রিল) রাতে ঘরের মাঠ ইডেনে ফের লজ্জার হার হজম করতে হল নাইটদের। প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছছিল গুজরাত টাইটান্স। জবাবে আট উইকেটে ১৫৯ রানেই গুটিয়ে গেল কলকাতার ইনিংস। গুজরাতের হয়ে রশিদ খান এবং প্রসিদ্ধ কৃষ্ণা ২৫ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

হয়ে -ণ্ঝপার-ই  টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু তাঁর সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই কলকাতার বোলারদের উপরে প্রভাব বিস্তার করেন গুজরাতের দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শন। শুরু থেকেই শর্ট বল ফেলে গুজরাতের দুই ব্যাটারকে শট খেলার সুযোগ করে দেন মইন আলি-সুনীল নারাইনরা। প্রথম পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৪৫ রান তোলে কলকাতা। হেসেখেলে নিজের পুরনো দল কলকাতার বিরুদ্ধে ৩৪ বলে অর্ধশতরান করেন শুভমন গিল। ১০.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় গুজরাত। শুভমন গিলের পর অর্ধশতরান পেয়ে যান সাই সুদর্শনও। তিনি ৩৩ বলে ৫০ রান করেন। ১৩তম ওভারে বল করতে এসে গুজরাতের ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে সক্ষম হন আন্দ্রে রাসেল। ফিরিয়ে দেন সুদর্শনকে (৩৬ বলে ৫২)।

তিন নম্বরে ব্যাট করতে নেমে চালিয়ে খেলতে শুরু করেন জস বাটলার। ১৫তম ওভারে তাঁর সহজ ক্যাচ ফস্কান বৈভব অরোরা। তখন ১৭ রানে ব্যাট করছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। পরের ওভারেও তাঁর ক্যাচ ফস্কান মণীশ পাণ্ডে। ১৫.৫ ওভারেই দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যায় গুজরাত। যেভাবে মারমুখী মেজাজে খেলছিলেন গিল তাতে মনে হচ্ছিল শতরান করার লক্ষ্য নিয়েই নেমেছেন ইডেনে। ১৮তম ওভারে বৈভব অরোরার তৃতীয় ও চতুর্থ বলে পর পর ছক্কা ও চার হাঁকান। পঞ্চম বল ছিল ফুলশট। সেই বল হাঁকাতে গিয়ে রিঙ্কু সিংহের হাতে তালুবন্দি হয়ে শতরানের দোরগোড়া থেকেই সাজঘরে ফেরেন গুজরাত অধিনায়ক। ৫৪ বলে ১০টি চার ও তিন ছক্কার সাহায্যে ৯০ রান করে ফেরেন। ১৯ তম ওভারে রাহুল তেওয়াতিয়াকে শূন্য রানে ফেরান হর্ষিত রানা। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ১৯৮ রানে পৌঁছয় গুজরাত। জস বাটলার ২৩ বলে ৪১ এবং শাহরুখ খান ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ১৯৯ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় নাইটরা। প্রথম ওভারেই মোহাম্মদ  সিরাজের বলের লাইন ফস্কে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (১)। আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে রিভিউও নিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে রিভিউ নষ্ট করলেন আফগান ব্যাটার। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ওই ধাক্কা সামলানোর চেষ্টা চালান সুনীল নারাইন ও নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু বেশিদূর এগোয়নি দুজনের পার্টনারশিপ। পাওয়ার প্লে-র শেষ ওভারে রশিদ খানের বলে রাহুল তেওয়াতিয়ার তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন সুনীল। আউটের আগে তিনি করে যান ১৩ বলে ১৭ রান।

তৃতীয় উইকেটে অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে দলকে চাপমুক্ত করার পরিবর্তে আরও চাপে ফেলে দেন বেঙ্কটেশ আইয়ার। টেস্টের মতো ঠুকঠুক করে খেলে গুজরাতের বোলারদের কাঁধে চড়ার সুযোগ করে দেন। শেষ পর্যন্ত সাই কিশোরের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১৯ বলে ১৪ রানের ম্যাড়ম্যাড়ে ইনিংশ খেলেন। রানের গতি কমে যাওয়ায় মারতে গিয়ে স্টাম্পিং হয়ে ফেরেন অজিঙ্ক রাহানে। আউটের আগে করে যান ৩৬ বলে ৫০ রান। পর পর দুই উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় নাইট শিবির। দলের পক্ষে বোঝা আন্দ্রে রাসেল এদিন ফের ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন। তিনি ১৫ বলে ২১ করে আউট হন। শেষ চার ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮০ রানের। তখনই নিশ্চিত হয় ইডেনে ফের এক ম্যাচে হারতে হচ্ছে তিন বারের চ্যাম্পিয়ন নাইটদের। ১৭তম ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দিয়ে কলকাতার মেরুদণ্ড ভেঙে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম বলে ফেরান রমনদীপ সিংহকে (১)। তৃতীয় বলে সাজঘরের পথ ধরান মইন আলিকে (০)। নয় নম্বরে নেমে হাত খুলে মারতে থাকেন অঙ্গকৃশ রঘুবংশী। কিন্তু আস্কিং রান রেট যেখানে পৌঁছেছিল সেখানে জয় ছিল মিরাকল। সেই মিরাকল ঘটাতে পারেননি। শেষ ওভারে ইশান্ত শর্মার বলে ফেরেন রিঙ্কু সিংহ (১৩ বলে ১৭)। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে রানেই থামে কলকাতার দৌড়। রঘুবংশী ১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী