কে উঠবে শীর্ষ দুইয়ে? জমে উঠেছে প্লে-অফের লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের লিগ পর্ব শেষের দিকে। এখন সবার নজর প্লে-অফের শীর্ষ দুই জায়গা কারা দখল করে, সেদিকে। শীর্ষ দুইয়ে থাকা মানে ফাইনালে পৌঁছনোর দুটি সুযোগ। তাই লড়াই এখন তুঙ্গে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), মুম্বই ইন্ডিয়ান্স (MI), পঞ্জাব কিংস (PBKS) এবং গুজরাত টাইটান্স (GT) – এই চারটি দল এখনও গাণিতিকভাবে শীর্ষ দুইয়ে পৌঁছনোর দৌড়ে রয়েছে। তবে প্রত্যেক দলের পথ ভিন্ন এবং জটিল।

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা

লিগ পর্বের শেষ ম্যাচগুলোর আগে পয়েন্ট টেবিলে গুজরাত টাইটান্স (GT) ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। তার পিছনে পঞ্জাব কিংস (PBKS) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দুই দলেরই ঝুলিতে ১৭ পয়েন্ট। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ১৬ পয়েন্ট। গুজরাত বাদে বাকি তিন দলের এখনও একটি করে ম্যাচ বাকি। তবে শুধু জয় নয়, নেট রান রেট এখানে বড় ভূমিকা পালন করবে।

গুজরাত টাইটান্স (GT)

শুভমন গিলরা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও তাদের হাতে আর কোনও ম্যাচ বাকি নেই। তারা চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কাছে ৮৩ রানের বড় ব্যবধানে হেরেছে। তবুও তারা শীর্ষ দুইয়ে থাকতে পারে, যদি আরসিবি (RCB) তাদের শেষ ম্যাচে জিততে না পারে।

পঞ্জাব কিংস (PBKS):

শ্রেয়স আইয়ারদের (PBKS) শেষ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে। এই ম্যাচে জিতলে তারা ১৯ পয়েন্ট পাবে। তবে শীর্ষ দুইয়ে ওঠার জন্য তাদের আরেকটি জিনিস দরকার আরসিবির শেষ ম্যাচে হার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB):

বিরাট কোহলিদের আরসিবি (RCB) দারুণ ফর্মে রয়েছে। তারা যদি তাদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (এলএসজি) হারায়, তাহলে তাদের পয়েন্ট হবে ১৯। সেএক্ষেত্রে শীর্ষ দুইয়ে পাকা জায়গা হবে।

মুম্বই ইন্ডিয়ান্স (MI):

পয়েন্ট টেবিলে হার্দিকরা বর্তমানে চতুর্থ স্থানে থাকলেও তাদের নেট রান রেট (+১.২৯২) সবচেয়ে ভাল। তারা যদি PBKS এর বিরুদ্ধে শেষ ম্যাচে জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ১৮। এমনকি এই নেট রান রেট এর সুবিধার কারণে তারা শীর্ষ দুইয়েও পৌঁছাতে পারে। তবে শেষ ম্যাচে RCB-কে হারতে হবে।

নেট রান রেট এর গুরুত্ব

যখন পয়েন্ট একই হয়, তখন নেট রান রেট সিদ্ধান্ত নেয় কে এগিয়ে থাকবে। MI এর +১.২৯২ নেট রান রেট তাদের বড় সুবিধা দিচ্ছে। GT, PBKS, এবং RCB এর নেট রান রেটও ভাল, কিন্তু MI এর কাছে পৌঁছনো কঠিন। শেষ ম্যাচে বড় জয় বা হার পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন আনতে পারে।

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি