আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানের মালিক ১৪ বছরের বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: কেন তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বোঝানো হয়, সোমবার (২৮ এপ্রিল) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তা বুঝিয়ে দিলেন বিস্ময় বালক ১৪ বছরের বৈভব সূর্যবংশী। ব্যাটে আগুন ঝরিয়ে মাত্র ৩৫ বলেই আইপিএলে নিজের প্রথম শতরান তুলে নিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার। তাঁর শতরানের ইনিংস সাজানো ছিল সাতটি চার ও ১১টি বিশাল ছক্কায়।  অল্পের জন্য ভাঙতে পারলেন না ক্রিস গেইলের রেকর্ড। তবে ইউসুফ পাঠানকে পিছনে ফেলে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানের মালিকানা দখল করলেন। শতরানের পথে ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ বোলারকে নির্দয়ভাবে মেরে এক ওভারে তুলে নিলেন ২৮ রান। আর করিম জানাতের এক ওভারে তিনটি চার ও তিনটি ছক্কায় নিলেন ৩০ রান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতেই গুজরাতের বিরুদ্ধে চালকের আসনে রাজস্থান। 

গত ১৯ এপ্রিলে মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক ঘটেছিল বৈভবের। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেননি রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁর জায়গায় সুযোগ পেয়েছিলেন ভারতের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার। আর অভিষেক ম্যাচেই নিজের জাত বুঝিয়েছিলেন। ১৯ বলে দুটি চার ও তিন ছক্কার সাহায্যে ৩৪ রান করে সাজঘরে ফেরেন।

বিহারের তাজপুর গ্রামের বাসিন্দা বৈভব চার বছর বয়সে বাবা সঞ্জীব সূর্যবংশীর কাছে ক্রিকেট শেখা শুরু করে। বাবার কাছে প্রাথমিক ক্রিকেট পাঠের পর ন’বছর বয়সে সমস্তিপুর ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয় বৈভব। সেখানে আড়াই বছর শেখার পর বিজয় মার্চেন্ট ট্রফির জন্য ট্রায়ালে যায়। ভাল পারফর্ম করলেও কম বয়সের কথা ভেবে তাকে স্ট্যান্ড বাই রেখেছিলেন বিহারের অনূর্ধ্ব ১৬ দলের নির্বাচকেরা। সেখানেই চোখে পড়ে যান প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মণীশ ওঝার। তার পর থেকে তিনিই বৈভবের কোচ।

১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক বৈভবের।  ২১১ দিনের জন্য রেকর্ড হয়নি তার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে কম বয়সে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার নজির রয়েছে আলিমুদ্দিনের। আজমেরের ক্রিকেটারের রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল ১৯৪২-৪৩ মরসুমে বরোদার বিরুদ্ধে। গত ১ অক্টোবর বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে আলোচনায় উঠে আসে ১৩ বছরের বৈভব। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে এটাই দ্রুততম শতরান। ইনিংসে ছিল ১৪টি চার ও চারটি ছয়। স্ট্রাইক রেট ১৬৭.৭৪।

আইপিএলের নিলামের আগেই আলোচনায় উঠে এসেছিল বৈভবের নাম। নিলামের তালিকায় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে থাকা বিহারের ক্রিকেটারের ন্যূনতম দাম ছিল ৩০ লাখ টাকা। নিলামের সঞ্চালিকা মল্লিকা সাগর বৈভবের নাম ঘোষণা করতেই আগ্রহ দেখায় দিল্লি কর্তৃপক্ষ। তাঁদের সঙ্গে টাকার যুদ্ধে নামেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। রাজস্থানকে নিলামে নেতৃত্ব দেন কোচ রাহুল দ্রাবিড় নিজে। ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে কিনে নেয় রাজস্থান।

 

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান