অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: অধিনায়ক শুভমন গিল ও সাই সুদর্শনের জোড়া অর্ধশতরানের দৌলতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রানের স্কোর দাঁড় করাল গুজরাত টাইটান্স। শনিবার (৯ মে) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২২৯ রান তুলল গুজরাত। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে শুভমন গিলের।

সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে মারমুখী মেজাজে খেলতে শুরু করেন গুজরাত অধিনায়ক শুভমন গিল ও সাই সুদর্শন। ২৫ বলেই ৫২ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। পাওয়ার প্লে শেষে গুজরাতের রান দাঁড়ায় কোনও উইকেট না খুঁইয়ে ৮২। অষ্টম ওভারে বিধ্বংসী মেজাজে থাকা শুভমনের ক্যাচ ফেলে দেন যশস্বী জয়সোয়াল। তখন ৩৯ রানে ব্যাট করছিলেন গুজরাত অধিনায়ক। জীবন পেয়ে আর কোনও ভুল করেননি শুভমন। রাজস্থানের বোলারদের পিটিয়ে ছাতু করে ৮.২ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মারমুখী মেজাজে খেলে ৩০ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন সাই সুদর্শন। খানিকবাদে ৩০ বলে নিজের অর্ধশতরানে পৌঁছে যান গিলও। শেষ পর্যন্ত ১১তম ওভারে বল করতে এসে সুদর্শনকে (৫৫) ফিরিয়ে ১১৮ রানের পার্টনারশিপ ভাঙেন যশ পুঞ্জ।

তিন নম্বরে নামা জস বাটলারকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন। যদিও বাটলার এদিন তেমন সুবিধা করতে পারেননি। তিনি ১০ বলে ১৩ রান করে ফিরে যান। ততক্ষণে অবশ্য দেড়শো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে গুজরাত। চার নম্বরে নামা ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি বেঁধে বড় রানের দিকে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন। এক সময়ে মনে হচ্ছিল অনায়াসেই তিনি শতরান পাবেন। কিন্তু তা হয়নি। ১৭তম ওভারে বড় শট খেলতে গিয়ে ব্রিজেশ শর্মার বলে তুষার দেশপাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গুজরাত অধিনায়ক। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৯টি চার ও তিন ছক্কার সাহায্যে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান।

পাঁচে নামা জেসন হোল্ডারও সুবিধা করতে পারেননি। তিনি সাত বলে সাত রান করে আউট হন। পঞ্চম উইকেটে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে খেলে দলকে ২২৯ রানে পৌঁছে দেন ওয়াশিংটন সুন্দর ও রাহুল তেওয়াতিয়া। ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন। আর ৪ বলে ১৪ রান করেন রাহুল।

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক