আইপিএল’এর ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ ইরফান, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট দুনিয়ায় তাঁর নাম আজও উজ্জ্বল। তিনি নাকি এক হাঁড়ি বিরিয়ানি খেয়ে ফেলতে পারেন একবারে, এমনই বলেন তাঁর সতীর্থরা। ভারতে হিন্দি ধারাভাষ্যকরদের মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁর নাম। তিনি ইরফান পাঠান।

খেলার মাঠ থেকে ইতি টেনেছেন বহু আগেই। সম্প্রতি মাস্টার্স প্রিমিয়ার লিগে শচীন, যুবরাজ, ইউসুফদের সঙ্গে আবারই মাঠে নামতে দেখা গিয়েছে ইরফানকে। এমন একজন খেলোয়ার তথা ধারাভাষ্যকার এই বছর বাদ পড়েছেন আইপিএলের ধারাভাষ্যকারদের প্যানেল থেকে। এই ঘটনা অবাক করেছে সকল ক্রিকেটপ্রেমীকে।

প্রসঙ্গত ’ইরফান পাঠান প্রথম নন যিনি কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়লেন। এর আগে সঞ্জয় মঞ্জরেকর ও হর্ষ ভোগলেও বাদ পড়েছিলেন। সম্প্রতি আইপিএলে ধারাভাষ্যকরদের যেই প্যানেল সামনে আনা হয়েছে সেখানে নামই নেই ভারতের এই কিংবদন্তী বোলারের। মাইখেল সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইরফান পাঠান এ বার আইপিএলের ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ পড়েছেন তাঁর ধারাভাষ্যর জন্য। জানা গিয়েছে গত অস্ট্রেলিয়া সিরিজ়ের সময় টিম ইন্ডিয়ার এক প্লেয়ারকে তিনি বেশ কড়া ভাষায় আক্রমণ করেন।

তাতে বেশ আহত হন সেই প্লেয়ার। তিনিই পাঠানের বিরুদ্ধে অভিযোগ জানান । তার অভিযোগের ভিত্তিতেই বাদ দেওয়া হয় ইরফানকে। রিপোর্টে প্রকাশিত, টিম ইন্ডিয়ার সেই অভিযোগকারী প্লেয়ার ইরফান পাঠানকে ব্লক করেছেন।

ওই প্লেয়ারের অভিযোগ, ধারাভাষ্য করার সময় ইরফাননের হিতাহিত জ্ঞান থাকে না। তিনি প্লেয়ারদের ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলেন। অনেক সময় ব্যক্তিগত আক্রমণও করেন। এর আগে সঞ্জয় ও হর্ষকে ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছিল, কমেন্ট্রির সময় দু’জনেই আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন।

আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে ইরফান পাঠান বাদ পড়েছেন ঠিকই। কিন্তু তিনি জানিয়েছেন নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলের ম্যাচ স্পেশাল শো করবেন।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৩

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…