দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অধিনায়ক বদল কি প্রভাব ফেলবে মুম্বই ইন্ডিয়ান্সে, কী ভাবছেন হরভজন

নিজস্ব প্রতিনিধি : এবারে আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। কিন্তু আইপিএলের আগে এভাবে অধিনায়ক বদল করাকে ভালো চোখে দেখছেন না ভারতীয় দলের প্রাক্তন সদস্য হরভজন সিং।

দীর্ঘ সময় ধরে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ছিলেন রোহিত শর্মা। কয়েক মাস আগে রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। রোহিতের জায়গায় অধিনায়কের দায়িত্বে নিয়ে আসা হয় হার্দিক পাণ্ডিয়াকে। অধিনায়ক বদলের এই সিদ্ধান্ত যে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে, সেই কথাই এদিন ফুটে উঠল হরভজন সিংয়ের কথায। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন খেলোয়াড় তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য হরভজন সিং জানান, ‘আইপিএলের আগে যদি অধিনায়ক বদলের সিদ্ধান্ত নেওয়া হত, তাহলে খুব ভালো হত। হার্দিকের কাছে এখন বড় চ্যালেঞ্জ, দলকে ঐক্যবদ্ধ করা। আমি যত দূর রোহিতকে চিনি, তাতে ও খুবই সরল সাধাসিধে ছেলে। ও ওর সিদ্ধান্ত কখনও সরাসরি বলবে না। হার্দিক পাণ্ডিয়াও যোগ্য খেলোয়াড়। কিন্তু তাঁর দল তখনই জিতবে, যখন দল ঐক্যবদ্ধভাবে খেলবে।‘

পাশাপাশি এদিন হরভজন সিং রোহিত শর্মার ফর্মে থাকা নিয়েও বক্তব্য রাখেন। এই প্রসঙ্গে তিনি জানান, মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। এটাই তাঁর আইপিএলে সবচেয়ে সেরা মরশুম হতে পারে। তবে রোহিতকে এবার তাঁর সেরাটা দেখাতে হবে। হরভজনের কথায়, ‘ফুলকি দেখা গিয়েছে। শুধু আগুন জ্বলে ওঠার অপেক্ষায়।‘ উল্লেখ্য, ২৪ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। 

 

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ