খেলা চলাকালীন অসুস্থ, ৪ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইতালির অ্যাথলেট

Share:

নিজস্ব প্রতিনিধি : চিনের চেংদুতে চলছিল ওয়ার্ল্ড গেমস প্রতিযোগিতা। সেখানেই প্রতিযোগিতা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ইতালির এক অ্যাথলিটের। খেলা চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট  (Orienteering athlete) ম্যাতিয়া দেবের্তোলিস (Mattia Debertolis)। চার দিন পর তার মৃত্যু হয়েছে।

আয়োজকরা একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, ৮ আগস্ট খেলার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। চার দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অ্যাথলেট। প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড গেমস অলিম্পিক। সেখানেই খেলতে খেলতে আচমকাই অজ্ঞান হয়ে যান ম্যাতিয়া দেবের্তোলিস। চিনের একটি বড় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অ্যাথলেট। আয়োজকদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। এক অ্যাথলেটের পরিবার, বন্ধু ও পুরো ওরিয়েন্টিয়ারিং কমিউনিটির প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তার পরিবারকে প্রয়োজনীয় সাহায্য করা হবে বলে জানা গিয়েছে।

ওরিয়েন্টিয়ারিং এমন এক ধরণের খেলা যেখানে অ্যাথলেটরা মানচিত্র ও কম্পাস ব্যবহার করে নির্ধারিত পয়েন্টে পৌঁছান। খুব কম সময়ের মধ্যে সবগুলো পয়েন্ট স্পর্শ করাই এই খেলার লক্ষ্য। চেংদুর থেকে প্রায় ৫০ কিমি দূরে খুব গরমের মধ্যে খেলার সময়ে দেবের্তোলিস হঠাৎ জ্ঞান হারান। ছয় কিলোমিটারের এই কোর্সে ছিল ১৮০ মিটার উঁচুতে ওঠা এবং ২০টি কন্ট্রোল পয়েন্ট। এটি করতে গিয়েই মৃত্যু হয় ম্যাতিয়া দেবের্তোলিসের (Mattia Debertolis)

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

বাইকে ​তেল ভরে টাকা না দিয়ে উল্টে দাদাগিরি, হাড়োয়ায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী

মসজিদের মাইক খোলার নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন