সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ১৩৬ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বেথেল

Share:

নিজস্ব প্রতিনিধি : ইতিহাস গড়ার পথে ইংল্যান্ডের অলরাউন্ডার জ্যাকব বেথেল। আগামী সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে হতে চলেছে ৩ ম্যাচের টি-২০ সফরে। সেখানে ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করবেন বেথেল। ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তাঁর এই অধিনায়কত্ব ১৩৬ বছরের পুরনো রেকর্ডকে ভেঙে দেবে।

শুক্রবার আয়ারল্যান্ডের সফরের জন্য দল ঘোষণা করা হয়েছে। সেখানেই ২১ বছরের ইলরাউন্ডার জ্যাকব বেথেলের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য। এর আগে ২৩ বছর বয়সে এই দায়িত্ব সামলেছেন মন্টি বাউডেন। ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। আগামী মাসে তিনটি টি-২০ তে নেতৃত্ব দেবেন জ্যাকব বেথেল। ডাবলিনে ১৭, ১৯, ২১ সেপ্টেম্বর খেলা হবে। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়তে চলেছেন তিনি। দীর্ঘ ১৩৬ বছর পরে ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ার কথা বলা হয়েছে।

জানা গিয়েছে, এই সফরে অধিনায়ক প্যারি ব্রক ও কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই অধিনায়কত্বের দায়িত্ব চেপেছে তাঁর কাঁধে। ইংল্যান্ডের হয়ে ১৩টি টি-২০ খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অন্যতম খেলোয়াড়। তাঁর গড় ৪০.১৪। স্ট্রাইক র্ট ১৫৪.৩৯। এতদিনে দুটি ৫০ করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর ৬২। টি-২০ ছাড়াও ১২টি ওয়ানডে ম্যাচ ও ৪টি টেস্ট খেলেছেন। ওয়ানডেতে তাঁর রান সংগ্রহ ৩১৭, টেস্টে ২৭১। এতদিন সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ছিলেন মন্টি বাউডেন। এবার সেই জায়গায় নাম লেখাতে চলেছেন বেথেল।তিনি জানিয়েছেন, এই ঘটনায় গর্ব অনুভব করছেন। দলকে নেতৃ্ত্ব দেওয়ার অপেক্ষায় রয়েছেন। এটা তাঁর কাছে অনেক বড় সম্মানের।

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল