ভারতের মাটিতে বাবর আজমদের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে আপত্তি মিয়াঁদাদের

পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারের দাবি, ভারতের চেয়ে পাকিস্তানের ক্রিকেটের মান অনেক ভালো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের একবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া একদিনের বিশ্বকাপ বয়কটের পক্ষে সওয়াল করলেন প্রাক্তন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তার সাফ কথা, ‘রোহিত শর্মা-বিরাট কোহলিরা যতদিন না পাকিস্তানের মাটিতে এসে ক্রিকেট খেলছে, ততদিন পর্যন্ত পাকিস্তানের ক্রিকেট দলেরও উচিত নয় ভারতে গিয়ে খেলা।’ পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারের দাবি, ভারতের চেয়ে পাকিস্তানের ক্রিকেটের মান অনেক ভালো।

সম্প্রতি ভারত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েন শেষে এশিয়া কাপের স্থান ও নির্ঘন্ট চূড়ান্ত হয়েছে। যদিও পাকিস্তানের মাটিতে এসে খেলতে হচ্ছে না রোহিত শর্মাদের। আর এশিয়া কাপ নিয়ে ঝামেলা শেষ হওয়ার পরে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসতে চলা একদিনের বিশ্বকাপের সম্ভাব্য ক্রীড়াসূচি চূড়ান্ত হয়েছে। পাকিস্তানের সম্ভাব্য ম্যাচের তারিখ ও স্থান একপ্রকার চূড়ান্ত করা হয়েছে। তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তি উপেক্ষা করে বাবর আজমদের সঙ্গে রোহিত  শর্মাদের হাইভোল্টেজ ম্যাচ আমদাবাদে রাখা হয়েছে।

আর বিসিসিআইয়ের এমন দাদাগিরিতে চটেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। রবিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে কিংবদন্তী পাক ক্রিকেটার ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘পাকিস্তান ২০১২ সালে ভারত সফর করেছে। এমনকি ২০১৬ সালেও (টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে) গিয়েছিল। এবার ভারতীয়দের পাকিস্তানে আসার পালা। আমাকে যদি সিদ্ধান্ত নিতে দেওয়া হতো, আমি কখনই ভারতে দল পাঠাতাম না। এমনকি বিশ্বকাপ খেলতেও নয়। আমরা সব সময় ওদের সঙ্গে খেলতে প্রস্তুত থাকি। কিন্তু ওরা সেভাবে সাড়া দেয় না। এবার এ বিষয়ে হেস্তনেস্ত করাড় সময় এসেছে।’

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?