অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড টিমের সঙ্গে ভারতে আসছেন আর্চার

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে বসছে বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। কনুইয়ে চোটের কারণে ওই দলে জায়গা হয়নি ইংল্যান্ডের অন্যতম পেসার জোফ্রা আর্চারের। তবে ১৫ জনের স্কোয়াডে ঠাঁই না পেলেও দলের সঙ্গে ভারতে যাচ্ছেন তিনি। আজ সোমবার এ কথা জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান নির্বাচক লুক রাইট।

২০১৯ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলে ছিলেন জোফ্রা আর্চার। ম্যাচ ঠাঁই হওয়ার পরে ফল নির্ধারণের জন্য সুপার ওভারের দ্বারস্থ হতে হয়েছিল। ওই সুপার ওভারে ইংল্যান্ডের হয়ে বল করেছিলেন অন্যতম পেসার। এক ওভারে ১৫ রান দিয়ে শিকার করেছিলেন এক উইকেট। এমনকি দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন। নিউজিল্যান্ডকে হারিয়ে ওই বার প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।  

কিন্তু আইপিএল খেলতে এসে কনুইতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন ইংল্যান্ডের অন্যতম সেরা বোলার। বিশ্বকাপের আগেই আর্চার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এমনটা আশা করেছিলেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু তা হয়নি। তাই বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি দলের অন্যতম বোলিং স্তম্ভকে। তবে বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও ইংল্যান্ড দলের সঙ্গে ভারতে যাচ্ছেন আর্চার। সোমবার ইংল্যান্ডের প্রধান নির্বাচক লুক রাইট এ কথা জানিয়ে বলেছেন, ‘বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে ভারতে যাচ্ছেন আর্চার। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যাচ্ছেন।’ ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ‘বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ড দলের কোনও খেলোয়াড় চোট পেয়ে ছিটকে গেলে তাঁর পরিবর্ত হিসাবে আর্চারকে যাতে চটজলদি অন্তর্ভুক্ত করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।’

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান