ঘরের মাঠে লখনউকে হারিয়ে জয়ের ছন্দে ফিরতে মরিয়া নাইটরা

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার ফের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনউ সুপার জায়েন্টস। এমন একটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স এদিন ইডেনে খেলতে নামবে, যার হেড কোয়ার্টার এই কলকাতাই। ফলে এদিন যে এদিন দুই দলের সমর্থকদের মধ্যে বিভক্ত থাকবে, তা নিঃসন্দেহে বলাই যায়। অন্যদিকে কেকেআরও চাইবে লখনউকে হারিয়ে ফের জয়ের ছন্দে ফিরতে।

জানা যাচ্ছে, এদিন কেকেআরের দলে ফিরতে পারেন সহ অধিনায়ক নিতীশ রানা ও পেসার হর্ষিত রানা। রমনদীপ সিংয়ে পরিবর্তে নিতীশ রানা কেকেআরের প্রথম একাদশে ফিরতে পারে। অন্যদিকে বৈভব আরোরার পরিবর্তে মাঠে ফিরতে পারে হর্ষিত রানা। কেকেআরের টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, সুয়স শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। পাশাপাশি এদিনের ম্যাচে অনুকূল রায়কে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলানো হতে পারে।

অন্যদিকে এদিনের ম্যাচেও লখনউ সুপার কিংসের হয়ে না খেলতে পারেন ময়াঙ্ক যাদব ও মহসিন খান। ময়াঙ্ক ও মহসিন না থাকায় কিছুটা হলেও চিন্তিত লখনউ শিবির। জানা যাচ্ছে, এদিন ময়াঙ্ক যাদবের পরিবর্তে শামার জোসেফকে লখনউয়ের প্রথম একাদশে নেওয়া হবে। এদিন অর্শিন কুলকার্নি, যুধবীর সিং বা প্রেরাক মানকড়ের মধ্যে একজনকে লখনউয়ের হয়ে খেলানো হতে পারে। জানা যাচ্ছে, এদিন দেবদত্ত পাডিক্কাল ফর্মে না থাকায় তাঁকে খেলানো নাও হতে পারে। অন্যদিকে কুইন্টন ডি ককের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে স্পিনার এম সিদ্ধার্থকে। ইডেনের স্পিন নির্ভর পিচে সিদ্ধার্থ কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে