এই মুহূর্তে

আচরণ বিধি ভঙ্গের দায়ে এক ম্যাচে নির্বাসিত কেকেআর পেসার

নিজস্ব প্রতিনিধি: বিপক্ষের খেলোয়াড়কে আউট করার পরে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের তরুণ পেসার হর্ষিত রানা। সেলিব্রেশনের নামে ভাঙছেন আইপিএলের আদর্শ আচরণ বিধি। আর ওই আচরণ বিধি ভঙ্গের দায়ে ফের বিসিসিআইয়ের বড়সড় শাস্তির মুখে পড়লেন কেকেআরের তরুণ ক্রিকেটার। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের অভিষেক পোড়েলকে আউট করার পর তাঁকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছিলেন হর্ষিত। আর ওই অপরাধের জন্য ম্যাচ ফি’র ১০০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি এক ম্যাচে নির্বাসিত করা হয়েছে। যার ফলে  আগামী শুক্রবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না হর্ষিত।

চলতি আইপিএলে বার বার বিতর্কে জড়াচ্ছেন হর্ষিত। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের ময়াঙ্ক আগরওয়ালকে আউট করে ফ্লাইং কিস দিয়েছিলেন। আর ওই চুমুকাণ্ডের জেরে এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন। সেই সঙ্গে জরিমানা হয়েছিল ১০০ শতাংশ ম্যাচ ফি। কিন্তু তাতেও শোধরাননি। এমনকি  সোমবার ম্যাচের আগে যে প্র্যাক্টিস পিচে অনুশীলন করছিলেন হর্ষিত, তা দিল্লির জন্য বরাদ্দ ছিল। দিল্লির পিচে অনুশীলনের জন্য সিএবির পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় তাঁকে তিরস্কার করেন। তার পরেই ওই পিচ ছেড়ে চলে আসেন হর্ষিত।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে,  সোমবার দিল্লির অভিষেক পোড়েলকে আউট করার পরে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিলেন হর্ষিত। যা আইপিএলের আদর্শ আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভঙ্গের সামিল। লেভেল ওয়ান অপরাধের অভিযোগ ওঠে কেকেআর পেসারের বিরুদ্ধে। আম্পায়ারদের রিপোর্টের প্রেক্ষিতে ম্যাচ শেষে ম্যাচ রেফারি তলব করেছিলেন হর্ষিতকে। ম্যাচ রেফারির কাছে নিজের অপরাধ স্বীকার করে নেন তরুণ পেসার। আর তার পরেই কেকেআর পেসারকে ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করার পাশাপাশি এক ম্যাচে নির্বাসিত করার শাস্তিও শোনানো হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্বাচনে লড়াই করার ইচ্ছে প্রকাশ সাকিবের

ছোটদের বিশ্বকাপের শুরুর দিনেই নামছে বৈভবেরা, ৫ বারের মতো এবার ফেভারিট ভারত

বিফলে রাহুলের শতরান, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

ফুটবল বিশ্বকাপ থেকে আমেরিকাকে নিষিদ্ধ করার দাবি ব্রিটিশ সংসদ সদস্যদের

‘ভগবান’ আর ‘ভক্ত’, কোহলিকে সোনায় মোড়া ১৫ লাখি আইফোন কভার উপহার

রাহুলের দুরন্ত শতরান, কিউইদের ২৮৫ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ