চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষিত, ঠাঁই হল না লোকেশ রাহুলের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ঘোষিত হল ১৫ সদস্যের ভারতীয় দল। অধিনায়ক পদে রয়ে গিয়েছেন রোহিত শর্মা। যার দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল, সেই হার্দিক পাণ্ড্যকে সহ অধিনায়কের পদে রেখে দেওয়া হয়েছে। দলে ঠাঁই হয়নি লোকেশ রাহুলের। উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।

মঙ্গলবার বোর্ড সচিব তথা ভারতীয় ক্রিকেটের একনায়ক জয় শাহের সঙ্গে আমদাবাদে বৈঠকে বসেন ভারতের সিনিয়র দলের প্রধান নির্বাচক অজিত আগরকর-সহ বাকি নির্বাচকরা। ওই বৈঠকের খানিক বাদেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। ওই ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য, (সহ অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম দুবে, রভিন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে চারজনকে। তাঁরা হলেন-শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আমেদ ও আবেশ খান।

যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কেন পঞ্জাব কিংসের হয়ে চলতি আইপিএলে দুরন্ত ছন্দে থাকা শশাঙ্ক সিং কিংবা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ঠাঁই পেলেন না তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। চলতি আইপিএল বল এবং ব্যাট হাতে চরম ব্যর্থ হওয়া সত্বেও কীভাবে হার্দিক পাণ্ড্য দলে সুযোগ পেলেন এবং তাঁর কাঁধে সহ অধিনায়কের গুরুদায়িত্ব সঁপে দেওয়া হল, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না।

Published by:

Share Link:

More Releted News:

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ