শারজায় নারিন ঝড়ে উড়ে গেল বেঙ্গালুরু, জয় কলকাতার

সঠিক সময়ে কাউকে না কাউকে জ্বলে উঠতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সঠিক সময়ে কাউকে না কাউকে জ্বলে উঠতে হয়। আর কথায় আছে তারকা ক্রিকেটাররাই তো ম্যাচের রং বদলে দেন। আর এই কথাটি যে সত্যিই গুরুত্বপূর্ণ সেটার প্রমাণ আরও একবার পাওয়া গেল বেঙ্গালুরু বনাম কলকাতা ম্যাচে। শারজায় হওয়া প্লে-অফের এই এলিমিনেটর ম্যাচে জ্বলে উঠলেন সুনীল নারিন। ব্যাট-বল দু’টিতেই দুর্দান্ত প্রদর্শন করলেন ক্যারিবিয়ান। মূলত তাঁর জন্যই এদিন শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টুর্নামেন্ট থেকে বিদায় দিতে সক্ষম হল নাইটরা। ৪ উইকেটে ম্যাচ জিতল ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কেকেআরের বোলিংয়ের কাছে তাঁর সিদ্ধান্ত খুব একটা কার্যকারী হয়ে ওঠেনি। শুরুটা বেশ ভালোই করেছিল পাডিক্কল (২১) এবং কোহলি (৩৯)। তবে এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর থেকে ছন্দহীন হয়ে পড়ে বেঙ্গালুরু ব্যাটিং লাইনআপ। কারণ, সেই সময় রীতিমতো জাকিয়ে বসেছেন নারিন। তুলে নেন প্রতিপক্ষের ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। সেগুলি হল কোহলি, ভরত, ম্যাক্সওয়েল এবং ডি ভিলিয়ার্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তোলে আরসিবি।

জবাবে ব্যাট করতে ভালোভাবেই ইনিংসের সূচনা করেন শুভমন গিল (২৯) এবং ভেঙ্কটেশ আইয়ার (২৬)। তবে একটা সময় ৭৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। তবে দলের এই খারাপ সময় ব্যাট হাতেও জ্বলে ওঠেন নারিন। করেন ১৫ বলে ২৬ রান। যার ফলে ম্যাচ অনেকটাই নাইটদের আয়ত্তে চলে আসে। যদিও ম্যাচে শেষ পর্যন্ত থাকা হয়নি সুনীলের। শেষ ওভারে দলকে জয় এনে দেন মরগান-সাকিব জুটি। ম্যাচের সেরা হয়েছেন সাকিবই।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩