ডেস্টিনেশন ওয়েডিং নয়, ১১ মার্চ মুম্বইতে আইনি বিয়ে সারবেন কৃতিকা-গৌরব

অভিনেত্রী কৃতিকা কামরা এবং টেলিভিশন উপস্থাপক-ক্রিকেট ধারাভাষ্যকার গৌরব কাপুর গাঁটছড়া বাঁধতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের সানাই বেজেই গেল! বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুর এবং বলিউড অভিনেত্রী কৃতিকা কামরার বিয়ের খবর। কবে বিয়ে করছেন তাঁরা? সেই নিয়েই চলছিল জল্পনা-কল্পনা। অবশেষে জানা গেল তাঁদের বিয়ের দিনক্ষণ। কোর্ট ম্যারেজ করবেন তাঁরা। আর বিয়ের পর বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের জন্যে একটি পার্টির আয়োজন করবেন। অভিনেত্রী কৃতিকা কামরা এবং টেলিভিশন উপস্থাপক-ক্রিকেট ধারাভাষ্যকার গৌরব কাপুর গাঁটছড়া বাঁধতে চলেছেন। আগামী ১১ মার্চ গৌরবের মুম্বইয়ের বাড়িতেই একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। শুধু রেজিস্ট্রি ম্যারেজ হবে তাঁদের। শুধুমাত্র পরিবা রের সদস্যরা তাঁদের বিয়েতে উপস্থিত থাকবেন।

কৃতিকা কামরা-গৌরব কাপুরের বিবাহ অনুষ্ঠান ১২ মার্চ পর্যন্ত চলবে। বিশাল আয়োজনে বিয়ে করার পরিবর্তে, কৃতিকা-গৌরব বিষয়গুলিকে ব্যক্তিগত এবং অর্থপূর্ণ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা তাঁদের চলচ্চিত্র এবং ক্রিকেট জগতের বন্ধুবান্ধব, পরিবার এবং সহকর্মীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের বিয়ের অনুষ্ঠান ঘরোয়া হলেও বিলাসবহুল পরিবেশ থাকবে। এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘কৃতিকা এবং গৌরব চেয়েছিলেন তাঁদের বিয়ে যেন অসামান্য না হয়ে খাঁটি এবং ব্যক্তিগত হয়। যদিও তাঁরা ঐতিহ্যকে গভীরভাবে মূল্য দিয়েছেন। তাঁদের বিয়ের দিনটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই দুজনে কাজের প্রতিশ্রুতি শেষ করে অনুষ্ঠানের দিকে মনোযোগ দেবেন।’ প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে কৃতিকা গৌরবের সঙ্গে কয়েকটি ব্রেকফাস্ট ডেটের ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কের ঘোষণা করেন ইনস্টাগ্রামে। যা সকলকে অবাক করে দিয়েছিল। যদিও তাঁদের সম্পর্কের বিষয়টি কয়েক মাস ধরেই জল্পনায় ছিল। গৌরব আগে অভিনেত্রী কিরাত ভট্টালের সঙ্গে বিবাহিত ছিলেন।

দু’জন ২০১২ সালে দেখা করেছিলেন, ২০১৪ সালে বিয়ে করেন এবং ২০২১ সালে বিয়ে ভাঙেন৷ কৃতিকা এর আগে করণ কুন্দ্রার সঙ্গে ডেটিং করেছিলেন। তবে তাঁরা ২০১২ সালে আলাদা হয়ে যান৷ কাজের ফ্রন্টে, কৃতিকা ২০০৭ সালে’ ইয়াহান কে হাম সিকন্দার’ দিয়ে তাঁর অভিনয় যাত্রা শুরু করেছিলেন এবং ২০০৯ সালে ‘কিতনি মহব্বত হ্যায়’ দিয়ে খ্যাতি অর্জন করেন। এছাড়া তিনি ‘পেয়ার কা বন্ধন’, ‘কিতানি মহব্বত হ্যায় 2’, এবং ‘কুছ তো লোগ কাহেঙ্গে’-এর মতো একাধিক শোতে অভিনয় করেছেন। তিনি ২০১৮ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল