এই মুহূর্তে

‘লেট ইট গো’, আইপিএল থেকে বাদ পড়ার পরে প্রথমবার মুখ খুললেন মুস্তাফিজ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আইপিএল থেকে তাঁকে বাদ দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করায় প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ দল। এমনকি ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যাঁকে ঘিরে এত কাণ্ড সেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান অবশেষে নীরবতা ভাঙলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকেই দলের অন্যতম প্রধান অস্ত্রের কাছে আইপিএল থেকে ছিটকে যাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি প্রতিযোগিতার অন্যতম দল ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। জবাবে খানিকটা নিরাসক্ত গলায় মুস্তাফিজ বলেই ফেলেন, ‘লেট ইট গো।’ মানে যা চলে যাওয়ার, এটা চলে গিয়েছে’। ওই প্রতিক্রিয়া শুনে অবাক হয়ে যান  কোচ সালাহউদ্দিন।

বিশ্বকাপে না খেলতে পারার আপশোষ মেটাতে বিশেষ টি টিয়েন্টি প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অদম্য বাংলাদেশ নামের ওই প্রতিযোগিতায়  ধূমকেতু একাদশের হয়ে খেলবেন দেশের সেরা বোলার মুস্তাফিজ। প্রতিযোগিতার জন্য অনুশীলনে মগ্ন তিনি।

এমনিতেই সাংবাদিকদের সঙ্গে কালেভদ্রে কথা বলেন বাংলাদেশের সেরা পেসার। আইপিএল থেকে বাদ পড়ার পরে সাংবাদিকদের লাগাতার এড়িয়ে চলেছেন। শুধু নীরবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। এই প্রথম মুখ খুললেন তিনি। তাও কোচের কাছে। মুস্তাফিজের এমন নির্লিপ্ততার প্রশংসা করেছেন কোচ সালাহউদ্দিন। তাঁর কথায়, ‘মুস্তাফিজের কাছ থেকে বাকিদের শেখার আছে। আইপিএল না খেলতে পারার জন্য ১২ কোটি টাকা আর্থিক ক্ষতি। তার জন্য হতাশায় ভুগতে পারত। কিন্তু সে জানে যে এটা আসলে নিয়ন্ত্রণে নেই। তার হাতে তো ছিল না। মুস্তাফিজের কাছ থেকে আমি এটা শিখেছি এবং অন্যরাও হয়তো এটা থেকে শিখবে।’

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আফগানদের স্বপ্ন চুরমার করে ছোটদের বিশ্বকাপ ফাইনালে বৈভবরা

আফ্রিদি থেকে বুমরাহ : টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিজয়ীদের তালিকা

ছোটদের বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে বৈভবদের চাই রান ৩১১

টি টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডারের সিংহাসনে পাক ক্রিকেটার, নজর কাড়লেন ঈশান

বয়সের কারণে রোহিত-কোহলির বিশ্বকাপ খেলা কি উচিত? নিজের মতামত জানিয়ে দিলেন ধোনি

৪-৫ দিনের মধ্যেই ডিগবাজি খাবে, বিশ্বকাপ বয়কট নিয়ে পাকিস্তানকে খোঁচা অশ্বিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ