৪-৫ দিনের মধ্যেই ডিগবাজি খাবে, বিশ্বকাপ বয়কট নিয়ে পাকিস্তানকে খোঁচা অশ্বিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্পষ্ট মত, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না পাকিস্তান। অশ্বিনের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) খুব শিগগিরই তাদের অবস্থান বদলাতে বাধ্য হবে এবং বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে এই  হাইভোল্টেজ ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে হওয়ার কথা। পাকিস্তান সরকার দলকে শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দিলেও, ভারতের বিরুদ্ধে না খেলার ঘোষণায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে অশ্বিন সতর্ক করে বলেছেন, সিদ্ধান্তে অনড় থাকলে পাকিস্তানকে আর্থিক ও কূটনৈতিক-দু’দিক থেকেই বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “১০০ শতাংশ ম্যাচ হবে। আমার মনে হয়, ৪-৫ দিনের মধ্যেই পাকিস্তান পিছু হটবে। এই ম্যাচ না হলে ব্রডকাস্টারদের বড় ক্ষতি হবে, আইসিসির অন্যান্য সদস্য দেশগুলিও সমস্যায় পড়বে। ফলে বৈঠকে পাকিস্তানের উপর চাপ বাড়বেই।” তিনি আরও ইঙ্গিত দেন, এমন পরিস্থিতিতে পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগের জন্য এনওসি পাওয়া নিয়েও সমস্যা হতে পারে।

অশ্বিনের মতে, নির্দিষ্ট কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে অস্বীকার করা খেলাধুলোর চেতনার পরিপন্থী। তাঁর বক্তব্য, যেহেতু ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে, তাই মাঠ নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। “আমরা একটি দলের বিরুদ্ধে খেলব না-এই মানসিকতা গ্রহণযোগ্য নয়,” বলেন তিনি।পাকিস্তান দল সম্পর্কে অশ্বিনের বিশ্লেষণ, সমস্যাটা তাদের মানসিকতায়। তিনি বলেন, “পাকিস্তানকে হালকাভাবে নেওয়া যাবে না। ওরা ফাইনালেও উঠতে পারে। কিন্তু ভারতের বিরুদ্ধে না হারার অতিরিক্ত চাপই শেষ পর্যন্ত ওদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়।” এই টানাপোড়েনের মধ্যেই আইসিসি পিসিবিকে কড়া পরিণতির ইঙ্গিত দিয়েছে এবং সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে ভাবতে বলেছে। এখনও পর্যন্ত পিসিবি কোনও আনুষ্ঠানিক জবাব না দেওয়ায় অনিশ্চয়তা কাটেনি। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারত ও পাকিস্তান গ্রুপ এ-তে রয়েছে, যেখানে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রও আছে।

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের