হায়দরাবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুটবল খেললেন মেসি, ছবি তুললেন রাহুল গান্ধির সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অসভ্য দর্শকদের জন্য কলকাতার যুবভারতীতে  বাঁ পায়ের জাদু দেখাতে পারেননি ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। বরং অসভ্য দর্শকদের তাণ্ডবে মাত্র ১৮ মিনিটের মাথাতেই মাঠ ছাড়তে হয়েছিল। কিন্তু হায়দরাবাদের সভ্য-ভদ্র দর্শকরা চাক্ষুষ করলেন ঈশ্বরের বরপুত্রের পায়ের কেরামতি। শনিবার রাতে রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডির সঙ্গে এক প্রদর্শনী ম্যাচে অংশ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ম্যাচ শেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে করমর্দন করার পাশাপাশি ছবিও তোলেন। ভালবাসা ও সম্মান দেখানোর জন্য হায়দরাবাদের দর্শকদের অভিনন্দনও জানিয়েছেন ফুটবলের রাজপুত্র।

এদিন রাত আটটার খানিকবাদে রাজীব গান্ধি স্টেডিয়ামে হাজির হন মেসি। সঙ্গে ছিলেন মায়ামির দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদরিগো দ্য পল। কালো ট্র্যাকপ্যান্ট ও সবুজ জার্সি পরিহিত আর্জেন্টাইন অধিনায়ক পৌঁছে যান মাঠের মাঝখানে। ততক্ষণে ‘মেসি-মেসি’ চি‍ৎকারে ফেটে পড়েছে গোটা স্টেডিয়াম। ওই উল্লাসের চি‍ৎকারে কান পাতা দায়। কেউ হাত নেড়ে অভিবাদন জানালেন, কেউ বা কুর্নিশ করলেন ফুটবলের রাজপুত্রকে। প্রত্যুত্তরে উদ্যোক্তাদের কাছ থেকে বল নিয়ে বাঁ পায়ে শট নিয়ে তা পাঠিয়ে দেন গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশে। এক বার বেশ কয়েক বার নিজের বাঁ পায়ের কেরামতি দেখান ফুটবলের জাদুকর। মেসির দেখাদেখি সুয়ারেজ-রদ্রিগোরা-ও দর্শকদের উদ্দেশে বল পাঠান। দুজনের পাঠানো বল ধরতে রীতিমতো হুড়োহুড়ি বেঁধে যায়।

তাঁকে এক ঝলক চোখের দেখা দেখতে ঘন্টার পর ঘন্টা গ্যালারিতে বসা দর্শকদের নিরাশ করেননি মেসি। সতীর্থদের নিয়ে এক পাক চক্কর কাটেন গোটা মাঠে। পরে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি ও স্থানীয় জুনিয়র ফুটবলারদের সঙ্গে ওয়ান টাচ ফুটবলও খেলেন মেসি-সুয়ারেজরা।

নিরামিষে জমে যাবে দুপুরের ভোজ! বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচকলার কোফতা কারি

লিলুয়ায় অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, উদ্ধার বিপুল পরিমাণে বিয়ারের বোতল উদ্ধার

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়