বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা খুব একটা ভাল যাচ্ছে না মেসির। জীবনের সবচেয়ে প্রিয়জনকে হারালেন । শোকে মুহ্যমান ফুটবলের রাজপুত্র। প্রয়াত লিওনেল মেসির বাবা হোর্হে মেসি । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন  তিনি। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই তারকা ফুটবলার ছুটে গিয়েছিলেন বাবার কাছে। চিন্তিত ছিলেন বাবার শারীরিক অবস্থা নিয়ে।  এবার তাঁর জীবনে নেমে এল চরম দুঃসংবাদ। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর আর্জেন্টিনার রোজারিওতে নিজের শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  

শুধু বাবা হিসেবেই নয়, মেসির দীর্ঘ ফুটবল কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন হোর্হে। ছোটবেলা থেকেই ছেলের ফুটবল জীবনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মেসির প্রতিভা বিকাশ থেকে শুরু করে পরবর্তী সময়ে তাঁর পেশাদার কেরিয়ারের বিভিন্ন সিদ্ধান্তেও পাশে ছিলেন তিনি। দীর্ঘদিন মেসির  পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন হোর্হে। জীবনে বাবার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা মেসি প্রকাশ্যে বহুবার স্বীকার করেছেন। রোসারিও থেকে বার্সেলোনায় মেসির যাত্রার সময়ও তাঁর পাশে ছিলেন হোর্হে। পরবর্তীকালে ফুটবল তারকার কেরিয়ারের গুরুত্বপূর্ণ পর্যায়গুলিতেও বাবার পরামর্শ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন: বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

চলতি বছর বিশ্বকাপের সময় হোর্হের অসুস্থতা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। সেই সময় মেসি নিজেও ব্যক্তিগত কঠিন সময় পার করার কথা বলেছিলেন। এরপর মেসি পরিবারের তরফে জানানো হয়েছিল, হোর্হে   চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। একইসঙ্গে পরিবারের পক্ষ থেকে গুজব ও জল্পনা না ছড়ানোর আবেদন জানানো হয়েছিল। এবার সেই অসুস্থতার মধ্যেই এল তাঁর মৃত্যুর খবর। মেসির মতো বিশ্বখ্যাত ফুটবলারের জীবনে বাবার অবদান ছিল অত্যন্ত গভীর। তাই হোর্হের মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, মেসির কোটি কোটি অনুরাগীর কাছেও নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক খবর। 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে