মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তিনি লেজেন্ড, তাঁর নামের পাশে লেখা থাকে GOAT। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন লায়োনেল মেসি। আর তাকে ঘিরে উন্মাদনা হবে না সেটা হয় নাকি। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। সেই ম্য়াচের টিকিট বিক্রি শুরু হয় গতকাল, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয় টায়। টিকিট বিক্রির দায়িত্বে ছিল ‘ডেপোরটিক’ নামে একটি প্রতিষ্ঠান। বিক্রি শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়েবসাইটে ঢুকে পড়েন লাখ লাখ মেসি ভক্ত। অতিরিক্ত চাপ বা ট্রাফিক সামলাতে পারেনি সাইটটি। ফলে ক্র্যাশ করে যায় সেটি।

আরও পডুন: এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

অনেকের মেসি ভক্তের সামনে ভেসে ওঠে, টিকিট কিনতে তাঁদের আরও এক ঘন্টার বেশি অপেক্ষা করতে হবে। সোশ্য়াল মিডিয়ায় শুরু হয় নানা অভিযোগ। অনেকে আশঙ্কা প্রকাশ করেন, এত দীর্ঘ ভার্চ্যুয়াল লাইন পেরিয়ে টিকিট পাওয়া কঠিন হবে! স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এক সমর্থক এক্সে স্ক্রিনশট প্রকাশ করেন। তিনি ভার্চ্যুয়াল লাইন পেরিয়ে টিকিট কেনার সুযোগ পেয়েছিলেন। তখনও শুধু উপরের সারির কিছু আসন বাকি ছিল। সেসব টিকিটের দাম ছিল ৩ লাখ ২০ হাজার পেসো, ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা। এর মাত্র ১৩ মিনিট পর, সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে, আরেক ব্যবহারকারী জানান, সব টিকিট শেষ। তখনও অনেক সমর্থক ওয়েবসাইটে এক ঘন্টার বেশি অপেক্ষার বার্তা দেখছিলেন। মনুমেন্তাল স্টেডিয়ামের দর্শকাসন প্রায় ৮৫ হাজার। তবে সব আসনের টিকিট বিক্রির জন্য ছাড়া হয়নি। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্পনসর ও সহযোগীদের জন্যও টিকিট বরাদ্দ রেখেছে। ফলে সাধারণ সমর্থকদের জন্য টিকিটের সংখ্যা ছিল আরও কম।

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর